দুর্গাপুরে ছাত্রদলের অবস্থান কর্মসুচী ও কালোব্যাজ ধারণ

Share the post

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী ও এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য’র হত্যাকারীদের দ্রæত বিচার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে সুসং সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রদল শাখার আয়োজনে কালোব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সর্বস্তরের অংশগ্রহনে এ কর্মসুচী পালিত হয়।অবস্থান কর্মসুচীতে ছাত্রদল নেতরা বলেন, ৫ আগস্টের পর সব জায়গায় ছাত্রদলের নেতাকর্মীরা খুন হচ্ছে, মামলা খাচ্ছে। অন্য কোনো দলের নেতাকর্মীদের উপর এতো হামলা জচ্ছে না। বুকের রক্ত দিচ্ছে না। এর পরেও বর্তমান সরকার কেনো দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমাদের নেতাকর্মীদের উপর অন্যায় ভাবে হামলা হলে আমরা আর চুপ থাকবো না। আমরা সাম্য হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই। সেইসাথে ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করছি।কর্মসূচিতে অন্যদের মাঝে, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহŸায়ক নিরঞ্জন দেবনাথ, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব নুরুজ্জামান জনি, কলেজ ছাত্রদল নেতা, আরিফুল ইসলাম আরিফ, মো রুবেল হোসাইন, মোবারক মিয়া, সৈকত সরকার, আশরাফুল ইসলাম জনি, তানভির সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]