নাটোরের বড়াইগ্রামে পার্টনার প্রকল্পের আওতায় কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস (মহাসভা) অনুষ্ঠিত হয়েছে। 

Share the post
মোঃ রেজাউল করিম,বড়াইগ্রাম প্রতিনিধিঃউপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার দিনব্যাপী পরিষদ হল রুমে  উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেস-এ স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন সুলতানা। এতে প্রধান অতিথি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক লুৎফুন নাহার , প্রধান আলোচক  পার্টনার এর সিনিয়র মনিটরিং অফিসার আব্দুল লতিফ, বিশেষ আলোচক অতিরিক্ত
কৃষি কর্মকর্তা মারফুদুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহদি হাসান, সমবায় কর্মকর্তা আমজাদ হোসেন বক্তব্য রাখেন। এসময় অন্যদের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরে আলম সিদ্দিকী,  সহ কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন এলাকার কৃষক উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন সুলতানা জানান, এই প্রকল্পের আওতায় সকল কৃষককে নিবন্ধন পূর্বক ডিজিটাল কৃষি কার্ড প্রদান করা হবে।  ইতোমধ্যে উপজেলায় ৩৫টি কৃষক পার্টনার স্কুল গ্রুপ তৈরি হয়েছে। এতে প্রতি স্কুল গ্রুপে ২৫জন করে কৃষক পার্টনার কংগ্রেস এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। মাঠ পর্যায় থেকে ভোক্তা পর্যন্ত নির্ভেজাল কৃষি পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় ও উত্তম কৃষি চর্চার উপর গুরুত্ব দেওয়া হয় এই পার্টনার কংগ্রেস-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মহাসড়ক দখল করে ভুট্টা মাড়াই, নলডাঙ্গায় দুইজনকে জরিমানা

Share the post

Share the post মহাসড়ক দখল করে ভুট্টা মাড়াই, নলডাঙ্গায় দুইজনকে জরিমানা নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার পৌরসভাধীন নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমারি ব্রিজ এলাকায় মহাসড়ক দখল করে ভুট্টা (শস্য) মাড়াই করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে মহিষমারি ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার […]

নাটোরে নারী নেতৃত্বের উত্থান: সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নে আন্না মিনজ ও সানজিদা তুলি

Share the post

Share the postআরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বিএনপির ঘোষিত ৩৬টি আসনের মধ্যে স্থান করে নিয়েছেন নাটোরের দুই নারী নেত্রী—ওঁরাও সম্প্রদায়ের আন্না মিনজ এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী সানজিদা ইয়াসমিন ওরফে তুলি। এ মনোনয়নের মধ্য দিয়ে নাটোর জেলায় নারী নেতৃত্বের নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নাটোর জেলার চারটি সংসদীয় […]