নরসিংদীতে থ্রি হুইলার বন্ধের দাবিতে মানববন্ধন

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : ঢাকা-সিলেট মহাসড়ক সহ জেলার বিভিন্ন সড়কে থ্রি হুইলার, সিএনজি ও ভটভটি চলাচল বন্ধে দাবীতে মানববন্ধন করেছে জেলার ট্রাক- বাস-মিনিবাস মালিক-শ্রমিকরা।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলা মোড়ের ডিসি রোড়ে পরিবহন শ্রমিক নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ মোজাম্মেল হক ভূঁইয়া, ফারিয়া পরিবহনের মালিক ফারুক মিয়া সহ বিভিন্ন ইউনিটের কয়েকশ মালিক-শ্রমিক এতে অংশ নেন। এসময় ব্যস্ততম ডিসি রোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়।
মানববন্ধনে অংশ নেওয়া পরিবহন নেতারা বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ও জেলাস্হ বিভিন্ন সড়কে অবাধে অবৈধ থ্রি হুইলার ও সিএনজি চলাচল করছে। ফলে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। এতে মানুষের প্রাণহানীসহ অংঙ্গহানী হচ্ছে। সড়কে প্রতিদিন বাড়ছে লাশের মিছিল। মহাসড়কে এসব থ্রি হুইলার চলাচল বন্ধে হাইকোর্টে নির্দেশনা থাকলে প্রশাসনের গাফলতির কারণে তা বাস্তবায়ন হচ্ছে না। প্রশাসনের নিরবতার কারণে বাড়ছে দূর্ঘটনা। এতে আমরা পরিবহন মালিক-শ্রমিকরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। সড়ক-মহাসড়ক থেকে সড়ক দূর্ঘটনা রোধ করতে হলে দ্রুত থ্রি হুইলার চলাচল বন্ধ করতে হবে। তারা আরও বলেন, যদি ৪৮ ঘন্টার মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন না করলে আমরা পরিবহন মালিক-শ্রমিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। তাই দ্রুত এসব অবৈধ থ্রি হুইলার বন্ধে আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]