চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে ট্রেন অবরোধ

Share the post

ইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে রেলস্টেশনে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির ডাকে ট্রেন অবরোধ করেছে জেলার সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টার দিকে মল্লিকা কমিউটার এক্সপ্রেস ট্রেন অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়। অবরোধের কারনে মল্লিকা কমিউটার ট্রেনটি ৩০ মিনিট লেটে ১০টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে।

মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে বক্তারা বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী চারটি আন্তঃনগর ট্রেন ধূমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতি এক্সপ্রেস চলাচল করে। অথচ সুযোগ থাকা সত্ত্বেও এই ট্রেনগুলো চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একমাত্র ট্রেন হিসেবে চলাচল করে বনলতা এক্সপ্রেস। রেল কর্তৃপক্ষের উদাসীনতা ও আঞ্চলিক বৈষম্য মনোভাবের কারণে চাঁপাইনবাবগঞ্জবাসী রেল যোগাযোগ থেকে বঞ্চিত হয়ে আসছে।

সরাসরি আন্তঃনগর ট্রেন চালু না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন। ট্রেন অবরোধ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল, জেলা জাময়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি লতিফুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, সুশাসনের জন্য নাগরিক- সুজনের জেলা শাখার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা।

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ জানান, আন্দোলনকারীরা তাদের দাবি উপস্থাপন করলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে আশ্বাসের ভিত্তিতে অবরোধকারীরা কর্মসূচি প্রত্যাহার করলে প্রায় ৩০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]