নবীগঞ্জে পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা আজিজুর গ্রেপ্তার

Share the post
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে বিশেষ ক্ষমতা আইনের মামলায় মো. আজিজুর রহমান (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি নবীগঞ্জ উপজেলার প্রজাতপুর গ্রামের বাসিন্দা এবং ইনাতগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, নবীগঞ্জ থানায় দায়েরকৃত মামলা নং-১৫, তারিখ-১৯ ফেব্রুয়ারি ২০২৫, স্পেশাল মামলায় তদন্ত চলাকালে তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন এসআই অনিক পাল এবং সঙ্গীয় ফোর্স।
পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে আটক আজিজুর রহমানকে থানা এলাকা থেকেই গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই চলছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা ওসি মো:  কালাম হোসেন পিপিএম বলেন, নবীগঞ্জ থানা পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযানে নিয়মিতভাবে আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।অভিযান সবসময় অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ পেশাদারিত্ব ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]