দুর্গাপুরে ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের বিভিন্ন স্থাপনা, শহরের ব্যাস্ততম এলাকা গুলোতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে উপজেলা ছাত্রদল ও তার অঙ্গ সংগঠন। শুক্রবার (০৯ মে) দুপুরে কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এর নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক নিরঞ্জন দেবনাথ ও সদস্য সচিব আলমগীর হোসেন এর নেতৃত্বে ছাত্রদলকর্মীদের মাঝে মাস্ক ও হ্যান্ডগøাফস বিতরণ শেষে বিভিন্ন দলে বিভক্ত হয়ে নেতাকর্মীরা পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। পৌরশহরের শহীদ মিনার, কলেজ মোড়, উপজেলা মোড়, ব্যস্ততম সড়ক কালীবাড়ী মোড়, তেরীবাজার মোড় সহ বিভিন্ন পয়েন্ট পরিষ্কার করেন। এসময় উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা আলমগীর হোসেন মারুফ, হেলাল উদ্দীন, সানি ঢালী, রুবেল মিয়া, আরিফ, সৈকত, মামুন, শাহীন প্রমুখ।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলমগীর হোসেন বলেন, আমার নেতা, তারুন্যের আইকন কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সাহেবের নির্দেশে এই পরিচ্ছন্ন অভিযান শুরু করেছি। আমরা ছাত্রদল একটি সুন্দর পরিচ্ছন্ন শহর প্রত্যাশা করি। আমরা মনে করি আমাদের হাত ধরেই সেই সুন্দর দুর্গাপুর পৌরশহর গড়ে উঠবে। ভবিষ্যতেও এ কর্মসুচী অব্যাহত থাকবে।

উপজেলা ছাত্রদলের সিনি: যুগ্ন-আহবায়ক নিরঞ্জন দেবনাথ বলেন, পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে আমরা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। সমাজের সকল ভালো কাজে ছাত্রদল নেতাকর্মীদের অংশগ্রহন সবসময়ই অব্যাহত থাকবে। শহরকে পরিচ্ছন্ন রাখতে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]