আ.লীগ নেতার লাঠিয়াল বাহিনীর প্রধান হাম্মাদসহ এক রাতে গ্রেফতার ১৩

Share the post

ইয়াসিন আরাফাত, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইননবাবগঞ্জে আওয়ামী লীগ নেতার লাঠিয়াল বাহিনীর প্রধান হাম্মাদ আলীসহ এক রাতেই ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হাম্মাদ আলী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিনের ঘনিষ্ঠ সহচর।
বৃহস্পতিবার (০৮) গভীর রাতে জেলা পুলিশ জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে হাম্মাদ আলীসহ ১৩ জন বিভিন্ন মামলায় আসামী আওয়ামী লীগ নেতা-কর্মীদের গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে নাচোল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালুও রয়েছেন। পুলিশের একটি সূত্র জানিয়েছে, হাম্মাদ আলীর বিরুদ্ধে গত ৫ আগষ্ট জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সরকারি মালখানা লুটপাটের অভিযোগ রয়েছে এবং ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মো. রেজাউল করিম আ.লীগ নেতা হাম্মাদ আলীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চত করেছেন। তিনি জানান, গত রাতে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে নাচোলে ৫, ভোলাহাটে ১, সদরে ৪, গোমস্তাপুরে ১ ও শিবগঞ্জ উপজেলায় ২ জনকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাঠে সংবাদকর্মীরা, গ্যালারিতে উচ্ছ্বাস—রহনপুরে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে সাংবাদিকদের সম্প্রীতির বন্ধন জোরদার করতে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রহনপুর এ বি স্কুল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ ও নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট (এন.জি.বি) সাংবাদিক ক্রিকেট একাদশ। ম্যাচটি ছিল উৎসবমুখর ও উত্তেজনাপূর্ণ। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে […]

নারীদের ক্যান্সার সচেতনতা বাড়াতে ইউনেস্কোর ক্যাম্পেইন

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশে ক্যান্সার শিক্ষা ও সচেতনতার ঘাটতি চিহ্নিত করা এবং সম্ভাব্য সমাধান বের করতে বিশেষ করে নারীদের মধ্যে বিদ্যমান সামাজিক কলঙ্ক ও নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার লক্ষ্যে শুরু হয়েছে ক্যান্সার সচেতনতা কর্মসূচি। আজ সোমবার ১৫ (সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পল্লিমঙ্গল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে (DYSIN GROUP) এর আয়োজনে […]