দুর্গাপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালিত

Share the post

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ‘‘এসো শ্যামল সুন্দর’’ এই প্রতিপাদ্যে বাংলা সাহিত্যের ধারক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়—ী পালিত হয়েছে। সর্বস্তরের অংশগ্রহনে বৃহস্পতিবার সন্ধ্যায় সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদের আয়োজনে এ জন্মজয়ন্তী পালিত হয়।

এ উপলক্ষে কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে কবি বিদ্যুৎ সরকারের সঞ্চালনায়, সাহিত্য পরিষদের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট মানেশ চন্দ্র সাহা। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির সাবেক পরিচালক শরদিন্দু সরকার স্বপন, সাবেক কালচারাল অফিসার সুলোচনা সাহা, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, কবি লোকান্ত শাওন, সমাজসেবক ইয়াহিয়া প্রমুখ।

আলোচনা শেষে কবি শফিউল আলম স্বপনের পরিচালনায় বিভিন্ন সংগঠনের শিল্পীরা নাচ, গান ও কবিতা আবৃত্তির মধ্যদিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

বক্তারা বলেন, বর্তমানে ফেসবুকে আসক্তের হাত থেকে যুবসমাজ কে ফিরিয়ে আনতে সংস্কৃতি র্চ্চার কোন বিকল্প নাই। একজন শিল্পী কখনো বি-পথে যেতে পারেনা। রবীন্দ্র নাথের সাহিত্য, গান ও প্রায় সকল গল্পেই মানবতার কথা বলা হয়েছে। ওই মানবতার বিষয় নিয়ে কবিতা ও গল্প গুলো সকল শিক্ষার্থীদের জানাতে ও পড়তে আগ্রহ বাড়ানোর জন্য সকলকে আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]