সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টায় যুবক আটক 

Share the post
ফাহাদ, সোনারগাঁ প্রতিনিধিঃনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ধর্ষণ চেষ্টায় ফারুক হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
 গত মঙ্গলবার রাতে সনমান্দি ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
 এর আগে গত ১২ এপ্রিল সন্ধ্যায় ওই কিশোরীর গোসলখানায় প্রবেশ করলে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। ওই কিশোরী স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী।
জানা যায়, উপজেলার সনমান্দি ইউনিয়নের আব্দুস সালামের ছেলে ফারুক হোসেন(৩০) দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়ার আসার পথে ভূক্তভোগী ওই কিশোরীকে কু প্রস্তাব দিয়ে প্রায় উক্ত্যক্ত করতো।
 গত ১২ এপ্রিল সন্ধ্যায় তার বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই কিশোরীর গোসল খানায় কৌশলে ঢুকে ধর্ষণ চেষ্টা করে। এক পর্যায়ে ওই কিশোরী ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে ফারুক হোসেন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদি হয়ে পরদিন সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ফারুক হোসেন পলাতক থাকে। গত মঙ্গলবার রাতে সনমান্দি ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ভূক্তভোগী ওই কিশোরীর মা জানান, লম্পট ফারুক দীর্ঘদিন ধরে তার মেয়েকে স্কুলের যাওয়া আসার পথে রাস্তায় কু প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন তারা বাড়িতে না থাকার সুযোকে কৌশলী বাড়ির গোসলখানায় ঢুকে জোরপূবর্ক স্পর্শকাতর স্থানে হাত দেয়। এক পর্যায়ে ধর্ষণ চেষ্টা করে। তার মেয়ের মানহানীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে অতিরিক্ত  টাকা আদায় এর  অভিযোগ  

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ ও অন্যান্য খাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। জানা যায়, নব্বইয়ের দশকের গোড়ার দিকে নরসিংদী জেলার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি মরহুম কাজী ফজলুল হক নারী শিক্ষার উন্নয়ন, স্বল্প খরচে শিক্ষার সুযোগ এবং […]

সোনারগাঁয়ে নারী কেলেঙ্কারিতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ, ২ জন পলাতক 

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নারী ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই গ্রামের ৭ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। মামলার বাদী জেসমিন (৪৩), স্বামী শহিদুল্লাহ, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন দায়েরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে আসামিদের […]