ইসলামী বিশ্ববিদ্যালয়ে রিডিং রুম উদ্বোধন

Share the post
সুবংকর রায়, ইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের পাঠচর্চা ও একাডেমিক মনোনিবেশ বৃদ্ধির লক্ষ্যে লালন শাহ হলের গণরুম রিডিং রুমে পরিণত করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) রাত সাড়ে আট টায় হল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ফিতা কেটে এ রিডিং রুমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান ও হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আকতার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক এস এম সুইট, জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়কসাহেদ আহম্মেদ, ইসলামী ছাত্রশিবির সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সভাপতি ইসমাইল হোসেন রাহাত এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাসহ আবাসিক শিক্ষার্থীরা।
রিডিং রুম পরিদর্শন করে উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলেই এধরণের উদ্যোগ নেওয়া উচিত৷ ছাত্রদের পড়াশোনার জন্য পাঠাগার প্রতিটি হলের অংশ হওয়া উচিত। ছোট আকারের এধরণের পাঠাগার দেখলেই মন ভরে যা। ব্যক্তিগত দান এবং প্রশাসনিক সহযোগীতার মাধ্যমে এই পাঠাগার আরো সমৃদ্ধ হবে৷ আমাদের দেশ সহ কম উন্নত দেশে হল গড়ে উঠেছে ক্যামব্রিজ মডেলে। ওই হলের ছাত্ররা পড়াশোনা করে কিনা তা হাউজ টিউটররা দেখাশোনা করে। আমরা আগামীতে চেষ্টা করবো যেন হলের সাথেই হাউজ টিউটররা থাকেন।”
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আকতার হোসেন বলেন, “রিডিং রুমটি আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত। এখানে পর্যাপ্ত আলো-বাতাস, ফ্যান, বৈদ্যুতিক সংযোগ ও আরামদায়ক আসন ব্যবস্থা রাখা হয়েছে, যাতে শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে পড়াশোনায় মনোযোগ দিতে পারেন। তিনি আরও বলেন, “এই রিডিং রুম শিক্ষার্থীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। তাঁরা যেন পড়াশোনার পাশাপাশি মানসিকভাবে উৎকর্ষ সাধন করতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য।”
উদ্বোধনের পর উপাচার্য রিডিং রুম ও হলের ডাইনিং ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীরা জানান, হলজীবনে একটি মানসম্পন্ন রিডিং রুম দীর্ঘদিনের চাওয়া ছিল। এটি চালু হওয়ায় তারা পড়াশোনায় আরও মনোযোগী হতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে সময়োপযোগী ও শিক্ষাবান্ধব পদক্ষেপ হিসেবে দেখছেন শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

Share the post

Share the postইবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-এর সদস্যদের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনসমূহ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ […]

শহিদ সাজিদের স্মরণে ইবিতে দুই শতাধিক শিক্ষার্থীর মডেল টেস্ট পরীক্ষা

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য একটি উন্মুক্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মডেল টেস্টের আয়োজন করে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং অ্যান্ড আইডিয়াল হোম। এতে দেশের বিভিন্ন […]