ভূমি জটিলতা দূরীকরণে আশুলিয়া রাজস্ব সার্কেল এর গণশুনানি

Share the post

মাহমুদুল ইসলাম সাগর, সাভার উপজেলা:সাভার উপজেলার আশুলিয়া থানাধীন ৪ টি ইউনিয়ন এর  ৭২টি মৌজার ভুমির মালিকানা নিয়ে নানান জটিলতা রয়েছে। এই ভুমি সংক্রান্ত
ঝামেলা দূর করতে আশুলিয়া রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভুমি) ও নির্বহিী ম্যাজিষ্ট্রেট সাদিয়া আক্তার খোলা স্থানে গনশুনানী পরিচালনা করছেন।আশুলিয়া থানাধীন ৪ টি ইউনিয়ন অন্তর্ভুক্ত ৭২টি জায়গার ভুমির মালিকানা নিয়ে নানান জ মামলা হচ্ছে। পক্ষ-বিপক্ষ নিয়ে চলছে ধোয়াশা এছাড়াও ভূমি নিয়ে চলছে লোকজন নিয়ে শোডাউন ও প্রসাশন এর নাম ভাঙিয়ে স্বার্থ হাসিল এর পায়তারা। একে অপরের জমি আত্নসাৎ করতে মরিয়া হয়ে উঠেছে।ভুমি অফিস আর কর্মকর্তা কর্মচারীদের নামে অর্থ গ্রহনের পায়তারা করছে কিছু অর্থপিপাষু। এসকল জটিলতা দুরীকরনে এবং ভুমি সেবা গ্রহনকারীদের পুর্ণাঙ্গ সেবা দিতে আশুলিয়া রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভুমি) ও নির্বহিী ম্যাজিষ্ট্রেট সাদিয়া আক্তার খোলা স্থানে মিসকেস ও নামজারী মামলা গুলো গনশুনানীর মাধম্যে পরিচালনা করছেন। এসময় দেখা গেছে ভুমি মালিকরা একে অপরের বক্তব্য সকলের সামনে তুলে ধরছেন, ভুমি জটিতার কারণ বাস্তবে শুনতে ও দেখতে পারছেন সাধারণ গ্রাহকরা। এতে করে ন্যায় বিচার প্রতিয়মান হচ্ছে।

এরকম ভাবে গনশুনানী করার কারন কী এই প্রশ্নের জবাবে আশুলিয়া রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভুমি) ও নির্বহিী ম্যাজিষ্ট্রেট জনাব সাদিয়া আক্তার বলেন, ভূমি অফিসের তদারকি বাড়লে সবাই সঠিক সেবা পাবে এবং আমাদের উপর জনগণের আস্থাও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। আমার লক্ষ্য দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করে জনগণকে তাদের প্রাপ্য সেবা দেওয়া। অনেক সময় দেখা যায় ্এ্যাসিলেন্ডের কক্ষে প্রবেশের পুর্বে দালাল চক্র গ্রাহকদের ফাঁদে আটকে ফেলে সেই সুযোগটা যেন তারা না পায় সেই কারনে গণশুনানিকে আমরা নিয়মিত প্রক্রিয়ায় রূপান্তর করতে চাই।

এই উদ্যোগের সফলতা ভূমি ব্যবস্থাপনায় একটি মডেল হিসেবে পরিচিতি পেতে পারে বলে মনে করছেন স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]