মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

Share the post
জিল্লুর রহমান সাগর, শ্রীপুর  (মাগুরা) প্রতিনিধি:  মাগুরার  শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক তছলিম মোল্লা (৫৫) নিহত হয়েছে এবং নছিমন ড্রাইভার মনিরুল ইসলাম (৪৫) গুরুতর হয়েছে। নিহত তছলিম মোল্লা উপজেলার গয়েশপুর ইউনিয়নের চতুরিয়া গ্রামের মৃত ইবাদত মোল্লার ছেলে। আহত নছিমন ড্রাইভার মনিরুল ইসলাম (৪৫) ঝিনাইদহ সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের শাহিন গাজীর ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার (১মে ) সকাল  ১০ টার দিকে গয়েশপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে গয়েশপুর স্ট্যান্ডে যাওয়ার পথে লাঙ্গলবাঁধ-শ্রীপুরের সড়কের গয়েশপুর স্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি চাউল বোঝায় নছিমন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে নছিমন ড্রাইভারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, বিষয়টি জানতে পেরেছি সে মোটরসাইকেলে লাঙ্গলবাদ-শ্রীপুর সড়কের গয়েশপুর স্ট্যান্ডে পৌঁছালে একটি দ্রুতগামী নসিমন তাকে চাপা দিলে ঘটনা স্থলেই সে নিহত হয়। গুরুতর আহত নছিমন ড্রাইভারের অবস্থা আশঙ্কাজনক। শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শ্রীপুরে “হাম রুবেলা টিকদান” ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে শ্রীপুর  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের উপস্থিতিতে ৩ বছরের শিশুকে টিকা দেওয়ার মধ্যে দিয়ে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ  উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায়  শ্রীপুর ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের ক/১ সাব ব্লক অস্থায়ী টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী সঞ্চিতা চক্রবর্তী ৩ বছরের […]

পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ দিচ্ছেন তখলপুর মাদ্রাসার সভাপতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষা।  এই পরীক্ষাকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। পরীক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে সরাসরি তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন ও কলম,খাতা,পেনসিল […]