দুর্গাপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

Share the post

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সর্বস্তরের অংশগ্রহনে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয় এ দিবস।

এ উপলক্ষে আদালত চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ‘‘দ্ব›েদ্ব কোন আনন্দ নাই, আপোস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’’ এই প্রতিপাদ্যে দুর্গাপুর চৌকি আদালত প্রাঙ্গনে আলোচনা সভায় চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির সহকারী জজ ও পরিচালক মো. শফিউল আলমের সভাপতিত্বে ও আদালতের জারীকারক সবুজ মিয়ার সঞ্চালনায় বক্তব্যে রাখেন, সিনিয়র আইনজীবী ও এজিপি শাহনেওয়াজ আকঞ্জি, চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির প্যানেল আইনজীবী মানেশ চন্দ্র সাহা। অপর দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি শেষে ও ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্বে লিগ্যাল এইড বিষয়ে আলোচনা সভায় অংশনেন বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

বক্তারা বলেন, আর্থিক অসচ্ছলতা ও অন্যান্য কারণে যারা ন্যায় বিচার পেতে চান, তাদের জন্য বিচারের পথ সহজ করতেই ২০০০ সালে জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়ন করা হয়। সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত জনগণের আইনি সুরক্ষা নিশ্চিত করার জন্য সবাইকে একত্রে কাজ করতে হবে, তাহলেই একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]