দুর্গাপুরে গাছ পড়ে ব্যপক ক্ষতি প্রাণে বাঁচলো পরিবার

Share the post

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরে ঝড়ে গাছ পড়ে বসত ঘর ভেঙ্গে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কয়েকটি পরিবারের। এর মধ্যে পৌরবিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বিদ্যুৎ সরকারের বাড়ি-ঘর দুমরে মুচরে যায়। এর ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের ৫নং ওয়ার্ডের দক্ষিনপাড়া ও আশপাশের এলাকায়।

এনিয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে, রোববার (২৭ এপ্রিল) রাতে হঠাৎ শুরু হয় ঝড় ও শিলাবৃষ্টি। ওই ঝড়ে বাড়ির পাশের্^ থাকা বিশাল আম গাছ পড়েযায় বিদ্যুৎ সরকারের বসত ঘরের ওপর। এতে ঘরের আসবাবপত্র বিনষ্ট সহ ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে বাড়ির আশ-পাশের বোরো ফসলের। ঘরটি দুমরে মুচরে গেলেও ছেলে-মেয়ে সহ প্রাণে বেঁচে যায় বিদ্যুৎ সরকারের পরিবার। এছাড়া ওই এলাকার বেশ কিছু ঘর-বাড়ি ভেঙ্গে যায়।

বিদ্যুৎ সরকার বলেন, রবিবার রাতে হঠাৎ ঝড় শুরু হয়। পরে বসত ঘরের পাশে থাকা গাছ পড়ে যায় আমার বস ঘরের ওপর। এতে দুমরে মুচরে যায় পুরো ঘর ও আসবাবপত্র। শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে যায় খেতের ফসল। ঘর-বাড়ি ভেঙ্গে গেলেও প্রানে বেঁচে গেছে আমার পুরো পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]