অপরাধ দমনে কঠোর নজরদারিতে রাখা হচ্ছে মহেশখালীতে মাসিক আইনশৃঙ্খলা সভায়- ইউএনও

Share the post
নুর মোহাম্মাদ, কক্সবাজার প্রতিনিধি: মহেশখালী উপজেলা আইন শৃংখলা ও কমিটির সভা গতকাল ২৮ এপ্রিল (সোমবার) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার হেদায়েত উল্ল্যহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন, নৌবাহিনীর মহেশখালীর কন্টিনজেন্ট প্রতিনিধি লেঃ মোহাইমেন হোসেন মহেশখালী থানার ওসি তদন্ত প্রতুল কুমার শীল, কোস্টগার্ড প্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাইছার আহমেদ মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন,  মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি হোবাইব সজীব, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ.ন.ম  হাসান।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল, কালারমারছড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ, এনজিও কর্মী আজিজ সিকদার প্রমূখ।
এসময় ইউএনও, নৌ বাহিনী ও কোস্ট গার্ড প্রতিনিধিরা বলেন, সন্ত্রাসীদের ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চোরাগোপ্তা হামলা ঠেকাতে মহেশখালীর বিভিন্ন ইউনিয়ন  ছাড়াও অপরাধ প্রবণ এলাকা কালারমারছড়া বাজার নোনাছড়ি – আধাঁরঘোনা সতর্ক অবস্থানে টহল থাকে পুলিশ-নৌ বাহিনী – কোস্টগার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]