ইবিতে ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Share the post

সুবংকর রায়, ইবি প্রতিনিধি:  কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঐক্য, শিক্ষা, শান্তি ও প্রগতির মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা।

শনিবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে শাহ আজিজুর রহমান হলের বটতলা প্রাঙ্গণে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক বশির আহমদ। এছাড়াও ইবি সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী ও শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইবি সংসদের সাধারণ সম্পাদক নুরে আলম।
অনুষ্ঠানে ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, ক্যাম্পাসে আসার পরেই ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ার সুযোগ হয়। পরবর্তীতে প্রশাসনের বিরুদ্ধে বর্ধিত ফি প্রত্যাহারের আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনেও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় ছাত্র ইউনিয়ন। দল সংগঠন অনেক আছে কিন্তু সাধারণ শিক্ষার্থী ও মেহনতি মানুষের কথা ভেবে কয়জন রাজনীতি করে? ১৯৫২ থেকে আজ অবধি মৌলিকতা বজায় রেখে ছাত্র ইউনিয়ন যে পথচলাকে সঙ্গী করেছে, আমরাও তেমনি একটি বৈষম্যহীন রাষ্ট্র চাই। শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে আমরা ছাত্র ইউনিয়নের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করে যাব।
শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ইতিহাস আমাদের ৫২ এর ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে। মহান মুক্তিযুদ্ধেও তাদের নিজস্ব গেরিলা বাহিনী ছিল। ৭৩ সালের আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধেও রাজধানী ঢাকায় অলিউর ও কাদের নামে তাদের দুজন শহীদ হয়। ছাত্র ইউনিয়ন সবসময় শিক্ষার্থীদের পক্ষে কাজ করার চেষ্টা করে আসছে। তারা সবসময়ই অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেয়। আমি ছাত্র ইউনিয়নের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
প্রধান অতিথি বশির আহমেদ বলেন, ৫২র ভাষা আন্দোলনের পরে ছাত্র ইউনিয়নের জন্ম হলেও ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ তার আগে থেকেই সরব ছিলেন। ভাষা সৈনিক আব্দুল মতিন ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। এই বাংলাদেশে ছাত্র ইউনিয়নই একমাত্র সংগঠন যা কখনোই শিক্ষার্থীদের স্বার্থ বিরোধী কাজ করেনি। ছাত্র ইউনিয়ন সব আন্দোলনে পক্ষে থেকেছে যা রাজনীতিতে বিরল। একমাত্র সংগঠন হিসেবে ছাত্র ইউনিয়ন যে আন্দোলন সংগ্রামে জনগণের পক্ষে থাকে, অন্য কোন রাজনৈতিক দল নিজেদের নিয়ে এই দাবী করতে পারে না। চব্বিশের অভ্যুত্থানের পরে দেশে মৌলবাদী গোষ্ঠীর প্রভাব বেশ বেড়ে গেছে। এই মৌলবাদী গোষ্ঠীকে মোকাবিলা করাটাও ছাত্র ইউনিয়নের দায়িত্বের মধ্যে পড়ে যায়।
প্রসঙ্গত, ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৫২ সালের এই দিনে দেশের ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা এবং শোষণ-বৈষম্যহীন অসাম্প্রদায়িক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের আন্দোলন-সংগ্রামে ছাত্র ইউনিয়ন গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

Share the post

Share the postইবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-এর সদস্যদের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনসমূহ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ […]

শহিদ সাজিদের স্মরণে ইবিতে দুই শতাধিক শিক্ষার্থীর মডেল টেস্ট পরীক্ষা

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য একটি উন্মুক্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মডেল টেস্টের আয়োজন করে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং অ্যান্ড আইডিয়াল হোম। এতে দেশের বিভিন্ন […]