তালতলী আন্ধারমানিক নদী থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার, রহস্য বেড়েই চলেছে

Share the post
মোঃনাজমুল হাসান (অপু), বরগুনা জেলা প্রতিনিধি:  বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদী থেকে শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের মতে, নদীর তীরে ভেসে আসা এই মরদেহের অবস্থা ছিল অত্যন্ত রহস্যময় এবং উদ্বেগজনক।
স্থানীয় জেলেরা জানান, তারা মাছ ধরার জন্য নদীতে যাচ্ছিলেন। হঠাৎ নদীর তীরে এক বিবস্ত্র, অর্ধগলিত নারীর মরদেহ দেখতে পান। অবস্থা দেখে তারা দ্রুত পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং বিষয়টি তদন্ত করার জন্য ময়নাতদন্তের উদ্দেশ্যে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন,”ঘটনাস্থলে ওসি তদন্ত এর নেতৃত্বে তালতলী থানা পুলিশের একটি টিম ও নৌ পুলিশ ওসির নেতৃত্বে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে  ৩৫-৫০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে। তালতলী থানায় নিয়ে আসে নিহতর মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।  ময়নাতদন্তের পর আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তবে এখনও তদন্ত শুরু করা হয়নি এবং মরদেহের পরিচয় শনাক্তের কাজ চলছে।” এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সবার মুখে একটাই প্রশ্ন — কে ছিলেন এই নারী এবং কীভাবে তার মৃত্যু হলো? পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, রহস্য উদঘাটনে তারা কাজ করছে এবং পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করবে।
পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে, তবে এখন পর্যন্ত তদন্ত শুরু হয়নি। রহস্যের সমাধান না হওয়া পর্যন্ত পুরো বিষয়টি নিয়ে উত্তেজনা এবং কৌতুহল তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। মরদেহের পরিচয় শনাক্ত করা গেলে বিষয়টির প্রকৃত তথ্য সামনে আসবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

১৩তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনায় বিপুল সংখ্যক নৌবাহিনীর সদস্য মোতায়েন

Share the post

Share the post সাদেকুর রহমান , বরগুনা:  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় বরগুনায় বাংলাদেশ নৌবাহিনী

ফেরিঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে গেল মোটরসাইকেল: মাঝিদের তৎপরতায় উদ্ধার

Share the post

Share the postসাদেকুর রহমান, বরগুনা: ‎১৪ জানুয়ারি, ২০২৬ তারিখে ​বরগুনার পুরাকাটা-আমতলী ফেরিঘাটে খেয়া পারাপারের সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে স্থানীয় খেয়া মাঝিদের উপস্থিত বুদ্ধি ও তাৎক্ষণিক প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই নদী থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়েছে। ‎​ঘটনার বিবরণ: ‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে আমতলী যাওয়ার উদ্দেশ্যে […]