নারী সংস্কার কমিশন বিলুপ্তির দাবিতে ঢাকার সাভারে হেফাজতে ইসলামের বিক্ষোভ

Share the post
মাহমুদুল ইসলাম সাগর সাভার উপজেলা:নারী সংস্কার কমিশনের দেয়া সুপারিশ সহ ইসলামী উত্তরাধিকার ও পারিবারিক আইন নারীর প্রতি বৈষম্যের কারণ হিসেবে উল্লেখ করে  পুরো কমিশন বিলুপ্তি ঘোষণার দাবিতে ঢাকার সাভারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার  জুমার নামাজের পর প্রায় ৩ টার দিকে সাভার উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গনে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে  ৫ দফা দাবি জানিয়ে নেতাকর্মীরা ঢাকা আরিচা মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল করে।
এসময়, গত শনিবার দেশের প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের দেয়া কোরআন বিরোধী একাধিক সুপারিশ বাতিলের দাবি জানানো হয়। এছাড়া শাপলা চত্বরসহ সকল গণহত্যার দ্রুত বিচার, হেফাজতে ইসলামের নেতাদের নামে স্বৈরাচার আওয়ামী লীগের দেয়া মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়। আগামী ৩ মে এর মধ্যে দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আকরামের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশের সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আলী আকবর কাসেমী।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তর শাখার উপদেষ্টা ও কেন্দ্রীয় সদস্য মাওলানা আব্দুল্লাহ।
বক্তারা বলেন, গত শনিবার অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেয়া হয়েছে। ওই প্রতিবেদনের বেশকিছু সুপারিশ ইসলাম বিরোধী। হেফাজতের ন্যায্য দাবিগুলো উপেক্ষা করে কুরআন ও ইসলামী বিধান পরিপন্থী আইন প্রণয়নের প্রচেষ্টা দেশের জনগণ মেনে নেবে না। বিশেষ করে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত অনেক সুপারিশ সরাসরি কুরআনের বিধানের সঙ্গে সাংঘর্ষিক। ফলে এসব সুপারিশ কোনভাবেই গ্রহণযোগ্য নয়। যদি সরকার অবিলম্বে এ কমিশন বিলুপ্তি ঘোষণা সহ অন্যান্য দাবি মেনে না নেয়, তাহলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো এ সরকারকেও ক্ষমতাচ্যুত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]