দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ সার্কেল (ঢাকা জেলা পুলিশ)নির্বাচিত শাহিনুর কবির

Share the post
মাহমুদুল ইসলাম সাগর সাভার প্রতিনিধি :পরপর ২ বার ঢাকা জেলার শ্রেষ্ঠ সার্কেল এর সম্মাননা পেলেন অ.পুলিশ সুপার শাহিনুর কবির (সাভার সার্কেল)।আইন শৃঙ্খলার বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে ঢাকা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার  সকালে ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবিরকে এ সম্মাননা দেওয়া হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার মো: আনিসুজ্জামান তাকে তার কাজের স্বীকৃতি স্বরূপ ঢাকা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা তুলে দেন।
 জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সাভার সার্কেলের তিন থানা (সাভার, আশুলিয়া ও ধামরাই) এলাকায় ফেব্রুয়ারি ও মার্চ মাসে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের গ্রেপ্তার, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়ক শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা-প্রটোকল, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ নানা কৃতিত্বের জন্য সার্বিক বিবেচনায় তাকে ঢাকা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করা হয়েছে এবং সম্মাননা দেওয়া হয়েছে।
এছাড়াও মো. শাহিনুর কবিরের সঠিক দিক-নির্দেশনায় দক্ষতার ফলস্বরূপ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা, শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার মো. নজরুল ইসলাম, শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান, উপ-পরিদর্শক (এসআই) মো: জাকির আল আহসান, আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহামুদুল হাসান, ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আতাউল মাহমুদ ও শ্রেষ্ঠ সহকারি উপ-পরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার তারেক রহমান।
উক্ত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভার উপস্থাপনায় ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খায়রুল আলম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অবস এন্ড ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মো: জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুনাদির ইসলাম চৌধুরী, সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) আশরাফ আলী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]