চকরিয়ায় সড়ক দুর্ঘটনা এসআই পরিবহনের চাকার পৃষ্টে সিএনজি চালকসহ নিহত -২

Share the post
ফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি:চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী বানিয়ার ছড়ায় সড়কে এসআই পরিবহনের সাথে সিএনজি
মুখোমুখি সংঘর্ষে চালক শহিদুল ইসলাম সোহেল (২৫)ও যাত্রী নুরুল্লাহ (২৩)নামের দুই যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম সোহেল তিনি পৌরসভার ১ নং ওয়ার্ড সাবেত পাড়া এলাকার মনোহর আলমের পুত্র ও নুরুল্লাহ একই এলাকার মওলানা কামাল উদ্দিনের পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে পাশ্ববর্তী লোহাগড়া সীমানা থেকে ছাগল ক্রয় করে বাড়ি ফেরার পথে কক্সবাজার থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে রওয়ানা এসআই পরিবহনের সাথে বানিয়ার ছড়া ময়লা ডিপো এলাকায় মুখোমুখি সংঘর্ষে চালক সোহেল ও যাত্রী নুরুল্লাহ।
 এসময় উপস্থিত লোকজন সিএনজি চালক ও যাত্রীকে  উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।
এ বিষয়ে বানিয়ারছড়াস্থ  চিরিংগা হাইওয়ে পুলিশের পরিদর্শক আরিফুল আমিন দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ ও  পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]