ববি অধ্যাপককে আওয়ামী দোসর আখ্যা দিয়ে সিন্ডিকেট থেকে অব্যাহতির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ 

Share the post
আব্দুল্লাহ আল মামুন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :জুলাই বিল্পবে শিক্ষার্থীদের পক্ষে অবস্থানকারী বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একমাত্র অধ্যাপক ড. মুহসিন উদ্দিন কে আওয়ামী দোসর আখ্যা দিয়ে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভা থেকে অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৭এপ্রিল) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-০১ এর নিচ তলায় এ  বিক্ষোভ সমাবেশ করে তারা। এসময় উপাচার্যকে ক্ষমা চেয়ে অধ্যাপক মুহসিনকে  স্বপদে বহাল করার আহ্বান জানান বিক্ষোভকারী শিক্ষার্থীরা। এসময় তারা ৭২ ঘন্টার মধ্য অধ্যাপক মুহসিনকে উদ্দিনকে স্বপদে পুনর্বহালের দাবি জানান।
 শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমরা ন্যায়ের পক্ষে কথা বললেই শিকলে আবদ্ধ হয়ে যাই। আমাদের শিক্ষক যখন ন্যায়ের পক্ষে কথা বললেন তখনই তাকে নিয়মবহির্ভূতভাবে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য সরিয়ে দেয়া হলো। তাকে স্বৈরাচার আখ্যা দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শিক্ষার্থীরা বলেন, আমরা জানি জুলাই আন্দোলনে নুপীড়ন বিরোধী  শিক্ষক সমাজের যে ৩৫ জন শিক্ষক শিক্ষার্থীদের পক্ষে বিবৃতি দিয়েছিলেন তার মধ্য অধ্যাপক মুহসিন ছিলেন প্রথম সারির শিক্ষক। সেই সময়ে স্যারকে নানাভাবে হুমকি ধামকি ও হয়রানি করা হয় শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেয়ায়। আবার এখন সেই স্যারকেই স্বৈরাচার আখ্যা দেওয়া হচ্ছে বিষয়টি সত্যি দুঃখজনক।
ইংরেজি বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী আতিক আবদুল্লাহ তার বক্তব্যে বলেন, আমরা সুস্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই যে, উপাচার্য আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষকের বিরূদ্ধে যে অভিযোগ এনেছেন তা অত্যন্ত নিন্দনীয় ও ভিত্তিহীন। আমাদের শিক্ষককে যদি মূল্যায়ন করা না হয় তাহলে আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
উল্লেখ্য, রোববার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন নির্দেশিত রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক  নোটিশে বিশ্ববিদ্যালয়ের একমাত্র অধ্যাপক অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের বিরুদ্ধে স্বৈরাচারের দোসরসহ নানা অভিযোগ তুলে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর পর থেকেই শিক্ষার্থীদের মধ্য তীব্র ক্ষোভের সৃষ্টি হয় আজকে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি:শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা মানববন্ধন করেছে। রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন করে ইসলামী ছাত্র আন্দোলন। মানববন্ধনে বক্তারা শিক্ষাঙ্গনে চলমান সন্ত্রাসী কার্যক্রমের সমালোচনা করেন, পাশাপাশি অনতিবিলম্বে এসব কার্যক্রম বন্ধের […]

ঢাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ববি সাংবাদিকদের মানববন্ধন

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কর্মরত সাংবাদিকবৃন্দ। এসময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান তাঁরা। শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪:৩০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। […]