বরিশালের পলাশপু্রে রং পেন্সিল এর উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ

Share the post

শাওন অরন্য ,বরিশাল প্রতিনিধি। বরিশালে ২য় দিনেও রং পেন্সিল ইয়ুথ এ্যাসোসিয়েশন এর উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ ২৭ মার্চ (শুক্রবার) “স্বাধীনতা দিবসের অঙ্গীকার করোনা ভাইরাসে সচেতনতা হোক সবার” এই শ্লোগান নিয়ে বরিশালে গতদিনের ধারাবাহিকতায় ২য় দিনের মত নগরীর পলাশপু্রের ১,২,৩,৪,৫ এবং ৭ নাম্বার এলাকায় রং পেন্সিল ইয়ুথ এ্যাসোসিয়েশন এর সদস্যদের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন রং পেন্সিল ইয়ুথ এ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি তৌসিফ ইসলাম শাওন, সহ সদস্য রুবি আক্তার।

তৌসিফ ইসলাম শাওন বলেন, গতদিনের ধারাবাহিকতা বজায় রেখে আজ আমরা সচেতনতামূলক ৩০০০ লিফলেট বিতরণ করেছি এবং তার পাশাপাশি সচেতনতামূলক ক্যাম্পেইন করেছি। এই সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণের ধারাবাহিকতা আগামীকালও বজায় থাকবে।

আগামীকাল ২৮ তারিখ বরিশালের অন্য এলাকাতেও আমরা লিফলেট বিতরণ করব। উল্লেখ্য, করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়েছে। করোনার থাবায় এখন পর্যন্ত ২৫,২৬২ জন মারা গেছে বিশ্বব্যাপী। আক্রান্ত হয়েছে ৫,৫৮,৩৭৩ জন। বাংলাদেশেও করোনার প্রভাব পরেছে তার ফলে এখন পর্যন্ত বাংলাদেশে ০৫ জন মারা গেছে, আক্রান্ত হয়েছে ৪৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

গৌরনদীতে উত্তেজনা: ছিনতাই মামলায় ছাত্রদল নেতা পারভেজসহ চারজনকে আসামি করায় তোলপাড়

Share the post

Share the postমো: সাইফুল ইসলাম সজিব, বরিশাল প্রতিনিধি: গৌরনদী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে—গৌরনদী উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা আক্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা ছিনতাই মামলা দায়ের করেছেন। জানা গেছে, মামলায় আসামি করা হয়েছে— ইমরান খান, সহ-সভাপতি, বরিশাল জেলা ছাত্রদল রাজিব খান, যুগ্ম আহ্বায়ক, গৌরনদী উপজেলা ছাত্রদল ইত্তেসাম […]

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]