নেত্রকোণায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে নেত্রকোণায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা, গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটে জেলা প্রশাসনের উদ্যোগে মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয় নেত্রকোণাবাসী।
সকাল ৯টায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হকসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শোভাযাত্রা শেষে বেলুন উড়িয়ে বাংলা নববর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর দিনব্যাপী জেলা শহরের বিভিন্ন স্থানে বৈশাখী ও লোকজ মেলা, গ্রামীণ খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনসমূহের উদ্যোগে নানা আয়োজনে বৈশাখী মেলার আয়োজন করা হয়।
সকাল থেকেই শিশু, কিশোর, তরুণ-তরুণীসহ সকল বয়সী মানুষ বৈশাখের রঙিন পোশাকে সজ্জিত হয়ে আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়। পহেলা বৈশাখের এই আয়োজন দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মিলনমেলায় রূপ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]