আজমিরীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু 

Share the post
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধিঃহবিগঞ্জের আজমিরীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।  গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৭ ঘটিকায় জলসুখা ইছবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, জলসুখা ইউনিয়নের ২নং ওয়ার্ডের চৌধুরীহাটি গ্রামের শ্যামাপদ গোপের পুত্র উদয় গোপ (১৭) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
স্থানীয়রা জানান, জলসূখা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবদুল  হান্নান এর বাড়িতে উদয় রাজ মিস্ত্রীর হেলপার(জুগালোর) কাজ করতেন। প্রতিদিনের ন্যায় গতকালেও উদয় কাজ শেষ করে জিনিস পত্র গোছানোর সময়  বিদ্যুতের লাইন খোলার জন্য এক হাতে হোল্ডার ছিল অন্য হাত দিয়ে সংযোগ বন্ধ করার চেষ্টা করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে গুরুত্তর আহত হয়ে যায় কাছের লোকজন ও কর্মরত বাড়ির মালিক আব্দুল  হান্নান মিয়া লোকজনসহ তাড়াতাড়ি আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন, আজমিরীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কমকর্তা  (ওসি) এবি এম মাইদুল হাসান। তিনি চ্যানেল ২১ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]