নরসিংদীতে দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

Share the post
আশিকুর রহমান, নরসিংদী :-নরসিংদীর রায়পুরা উপজেলায় দুই স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামে ৭ থেকে ৮ বন্ধু মিলে এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগীরা স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী এবং বাঘাইকান্দি গ্রামের বাসিন্দা।
স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়,  সোমবার (৭ এপ্রিল) বিকেলে একই গ্রামের বাসিন্দা কাইয়ুম (২১) ও মুন্না (২২) এর সাথে নৌকা দিয়ে ঘুরতে যায় স্কুল পড়ুয়া দুই ছাত্রী। ঘোরাঘুরি শেষে বেলা গড়িয়ে সন্ধ্যায় হলে কাইয়ুম ও মুন্না কৌশলে নৌকা তীরে ভিডিয়ে তাদেরকে বাঘাইকান্দি এসইএসডিপি মডেল স্কুলের পিছনে নির্জন স্থানে নিয়ে যায়। পরে কাইয়ুম ও মুন্না তাদের আরো ছয় বন্ধুকে ডেকে এনে সকলে মিলে ভয়ভীতি দেখিয়ে দুই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। পরে ভুক্তভোগীরা নিজ বাড়ি ফিরে গেলে তাদের অবস্থা দেখে পরিবারের সদস্যরা ঘটনা জানতে চাইলে ধর্ষণের ঘটনা স্বীকার করে। অভিযুক্ত কাইয়ুম চরআড়ালিয়া এলাকার সেন্টু মিয়ার ছেলে এবং মুন্না একই এলাকার শাহ মিয়ার ছেলে। অপরদিকে অন্যরা হচ্ছেন একই এলাকার কাদির মিয়ার ছেলে সাইফুল মিয়া, খলিল মিয়ার ছেলে রমজান মিয়া ও অজ্ঞাত আরো ৪ জন।
এব্যাপারে ভুক্তভোগীর পিতা বলেন, আমরা চেয়ারম্যানের কাছে বিচার চেয়েছি, চেয়ারম্যান বলেছেন বিচার করে দিবেন। আমরা বিচারের অপেক্ষায় আছি। থানা পুলিশী ঝামেলায় যেতে চাইনা। তাছাড়া মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি।
অপর ভুক্তভোগীর পিতা জানান, রাতে বাড়ি ফিরে ঘটনা শুনেই আমি অজ্ঞান হয়ে যাই। ধর্ষণকারীরা প্রভাবশালী। আমরা তাদের সংগে পারবো না। তাছাড়া মেয়ের ভবিষৎ এবং বিয়ে দেয়ার বিষয়টি চিন্তা করে এলাকার চেয়ারম্যানের কাছে বিচার দিয়েছি। চেয়ারম্যান যে বিচার করবে আমি তাই মেনে নিবো। আমি গরীব মানুষ, দিন আনি দিন খাই, থানা পুলিশ করার মত সমর্থ আমার নেই।
এ বিষয়ে চরআড়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাসুদা জামান সরকার বলেন, তারা আমাকে ঘটনাটি জানিয়েছে। আমি ঘটনা শুনেছি। সকল বিষয় চিন্তা করে আমি তদন্তের জন্য লোক পাঠিয়েছি। ঘটনার বিস্তারিত জেনে বিষয়টি নিয়ে এলাকার গন্যমান্যদের নিয়ে বিচারে বসবো।
ধর্ষণের ঘটনা গ্রাম আদালতে মিমাংসা যোগ্য কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে এড়িয়ে যান। এছাড়াও বিচারে বিলম্ব হলে ধর্ষণের আলামত নষ্ট হয়ে যাবে, তখন বিচার কিভাবে করবেন এ প্রশ্নের জবাবেও তিনি কোনো উত্তর দেননি।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ বলেন, ধর্ষণের ঘটনা সম্পর্কে আমি অবগত নই। তাছাড়া কেউ থানায় কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]