গাজায় গণহত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে রাবি ছাত্রদলের মানববন্ধন

Share the post
সৈয়দ হুজ্জাত উল্লাহ মাহিন,রাজশাহী বিশ্ববিদ্যালয় :  অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলের লাগাতার বর্বর আগ্রাসন, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এবং নির্যাতিত গাজাবাসীর প্রতি একাত্মতা প্রকাশ করে মুখে কালো পতাকা বেঁধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায়  বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটের সামনে উক্ত অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
সর্দার জহুরুল ইসলাম এর সঞ্চালনায় মানববন্ধনে রাবি শাখা  ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস.এম মিঠু বলেন, আরব হলো পশ্চিমা দালাল। তারা ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আজ যদি আমাদের অবস্থান ভৌগোলিকভাবে মধ্যপ্রাচ্যে হত তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসরাইলের এই বর্বর গণহত্যার তীব্র প্রতিবাদ করতো।
তিনি আরো বলেন, ইসরাইলের মতোই বর্বর ছিল ফ্যাসিস্ট হাসিনা সরকারের বাহিনী। এদেশের মানুষের ভোটাধিকার, মানবাধিকারসহ সকল অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার।
কর্মসূচিতে রাবি শাখা ছাত্রদলের কর্মী মাহমুদুল হাসান বলেন, এক মুসলমান আরেক মুসলমান এর ভাই। আমরা গাজা’র মুসলমানদের ব্যাথায় ব্যাথিত হই। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় বা রাজশাহীর নয় গোটা বাংলাদেশের মানুষকেই ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। বাংলাদেশে প্রচলিত ইসরাইলি সকল পণ্য বয়কট করা আমাদের ইমানি দায়িত্ব।
রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ইসরাইলি হায়েনারা ফিলিস্তিনি ভাই-বোনদের উপর যে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে তারই প্রতিবাদে আজকে মুখে কালো কাপড় বেধে অবস্থান কর্মসূচি। জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থা ও আরব বিশ্বের সকল নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাই তারা যেন ফিলিস্তিন ইস্যু নিয়ে কথা বলে গাজায় হামলা বন্ধ করে। পাশাপাশি সকলের উচিত ইসরাইলি পণ্য বয়কট করে তাদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য।
মানববন্ধনে রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক,যুগ্ম আহ্বায়ক ও বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]