চাঁপাইনবাবগঞ্জে দুই বি-ও-পি নতুন ক্যাম্পের উদ্বোধন

Share the post

ইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে চোরাচালান রোধে বিজিবির দুই বিওপি (বর্ডার আউটপোস্ট) উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে ভোলাহাট খড়কপুর এবং সুরানপুর বিওপি’র উদ্বোধন করেন উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান। এসময় করা হয় জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ মোনাজাত, বৃক্ষরোপন।

বিজিবির ৫৯ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ভোলাহাট উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ভোলাহাট বিওপি ও জেকে পোলাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা বড় এবং সীমান্ত হতে দূরে অবস্থিত হওয়ায় উক্ত বিওপিদ্বয়ের পক্ষে চোরাচালান দমনের জন্য টহল পরিচালনা করা খুবই কষ্টসাধ্য।

তাই বিবেচনা করে দায়িত্বপূর্ণ এলাকার ভারসাস্য রক্ষার্থে সদর দপ্তর বিজিবি’র নির্দেশনা অনুযায়ী সুরানপুর এবং খড়কপুর নামক স্থানন্বয়ে নতুন দুইটি বিওপি নির্মাণ করা হয়। এতে সীমান্তে বাড়বে আরও নিরাপত্তা। শান্তিতে বসবাস করবে সীমান্তবাসী।

এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ, চাঁপাইনবাবগঞ্জের ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়াসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]