নেত্রকোনায় জমি সংক্রান্ত বিরোধে ভাতিজার কুদালের আঘাতে চাচা নিহত

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজার কুদালের থাকা বাঁশ দিয়ে বুকে আঘাতে চাচা হাবিবুর রহমান (৪৫) নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত হাবিবুর রহমান উপজেলার বল্লী গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে। অপরদিকে ভাতিজা তারাব নূর (৩৫) একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরের দিকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে মৃতদেহের ময়না তদন্তের কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় পুলিশ।
ভুক্তভোগীর পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী হাবিবুর রহমানের সাথে তার চাচাতো ভাই জয়নাল মিয়ার সাথে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জেরে গত বৃহস্পতিবার বিকেলে খলায় (ধান শুকানোর জায়গা) ধান শুকানোকে কেন্দ্র করে বাক-বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে কুদালে থাকা বাঁশের অংশ দিয়ে ভাতিজা তারাব নূর ভুক্তভোগীর বুকে আঘাত করেন। এতে ভুক্তভোগী আহত হলে বাড়িতে প্রাথমিক চিকিৎসা শেষে খালিয়াজুরী স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় একই দিন আনুমানিক রাত ১১টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমানকে মৃত ঘোষনা করেন। তবে প্রাথমিকভাবে মৃতদেহে আঘাতের চিহ্ন সনাক্ত করতে পারেনি পুলিশ।
খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন জানান, ধান শুকানোকে কেন্দ্র করে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। (শুক্রবার) হাসপাতাল মর্গে মৃতের ময়না তদন্তের কার্যক্রম চলমান রয়েছে। ধাক্কাধাক্কি বা হাতাহাতির ঘটনায় অনেক সময় হার্ট এ্যাটাকে মৃত্যুর কারণ হতে পারে।হার্ট এ্যাটাক না আঘাতে মৃত্যু হয়েছে ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার পক্ষ থেকে থানায় মামলা দায়ের করবে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]