নেত্রকোনায় কবরস্থান দখলের প্রতিবাদ করায় প্রতিপক্ষের বাড়িতে হামলা, নারীসহ আহত ৩

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনার বারহাট্টায় কবরস্থান দখলের প্রতিবাদ করায় কৃষকদল নেতার নেতৃত্বে প্রতিপক্ষের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় বাধা দিলে কুপিয়ে ও পিটিয়ে তিন জনকে জখম করা হয়েছে।এ হামলায় অভিযোগের তীর উপজেলার গুমুরিয়া গ্রামের বাসিন্দা ও উপজেলা কৃষকদলের সভাপতি বাবুল মিয়ার ওপর। জানা যায়, বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে বারহাট্টা উপজেলার গুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের হালান মিয়াদের শতবর্ষী একটি কবরস্থান গত ৫ আগস্টের পর দখল করে নেন কৃষকদল নেতা বাবুল মিয়া। এ নিয়ে বাবুল ও হালান মিয়াদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। গত এক সপ্তাহ আগে বাবুল মিয়ার একটি সেলাই মেশিন চুরি করে নেয় বাবুলের ভাতিজা। এ বিষয়ে এলাকাবাসীর কাছে বিচার দেওয়ার পর তারা এটি সমাধানের চেষ্টা করে। কিন্তু কোন সমাধানে না পৌছায় দুই-তিন দিন আগে এ বিষয়ে থানায় অভিযোগ দেন হালান মিয়া। এতে আরও ক্ষিপ্ত হন বাবুল।
এর জেরে (বৃহস্পতিবার) দুপুরে হালান মিয়ার বাড়িতে হামলা চালায় বাবুল ও তার লোকজন। হামলাকারীরা রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কুপিয়ে নারীসহ তিনজনকে জখম করে। এসময় ঘর বাড়ি ভাঙচুর করে। পরে আহতদের উদ্ধার করে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। এ বিষয়ে হালান মিয়া বলেন, ৫ আগস্টের পর আমাদের শতবর্ষী কবরস্থান দখল করে নেয় বাবুল। কিছুদিন আগে আমাদের একটা সেলাই মেশিন চুরি করে তার ভতিজা। এ নিয়ে সালিশে সমাধান না হওয়ায় থানায় অভিযোগ করেছি। এতে বাবুল ক্ষিপ্ত হয়ে আমাকে হত্যার হুমকি দেয়। দুপুরে ১০-১২ জন মিলে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে এসে হামলা চালায়। এ সময় বাধা দেওয়ায় কুপিয়ে ও পিটিয়ে দুই বোন ও ভাগ্নেকে জখম করে।
উপজেলা কৃষকদলের সভাপতি বাবুল মিয়া বলেন, এসব অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি সেখানে ছিলাম না। আমার রেকর্ডের জমিতে থাকা কবরস্থান হালান মিয়া ও তাদের লোকজন দখলে নিয়ে নেয়। এ নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। পরে এসব নিয়ে আমার চাচাতো ভাইদের সাথে তাদের মারামারির ঘটনা ঘটেছে। এতে আমি জড়িত নই। এ বিষয়ে বারহাট্টা থানার ওসি কামরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে এখনো থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

নির্মানের ৫ দিন না যেতেই হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পিচ

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দুর্গাপুর ইউনিয়নের চারিয়া মাসকান্দা থেকে মাকড়াইল বাজার পর্যন্ত নির্মিত হচ্ছে গুরুতপূর্ণ এই সড়কটি। সড়কে অন্যান্য কাজ শেষ হওয়ার পরেই চলমান ছিলো পিচ ঢালাইয়ের কাজ। পাঁচদিন হয় শেষ হয়েছে পিচ ঢালাইয়ের কাজ। এরই মধ্যে হাতের টানেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স¤প্রতি সংস্কার […]