নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

Share the post
আশিকুর রহমান, নরসিংদী :-নরসিংদীর মনোহরদীতে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় নিহত হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) সকালে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কাজল মিয়া ওই এলাকার মৃত আচির উদ্দিনের বড় ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতপাড়া গ্রামের বাসিন্দা মৃত আছির উদ্দিনের বড় ছেলে  কাজল মিয়া ও ছোট ছেলে বাদল মিয়া দ্বয় বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে বাদল মিয়ার হাতে থাকা শাবল দিয়ে বড় ভাই কাজল মিয়ার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সে মাটিয়ে লুটিয়ে পড়ে। পরে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে তাকে পাশ্ববর্তী কিশোরগঞ্জের কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। অভিযুক্ত  আসামিকে গ্রেপ্তার এবং মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]