বগুড়ায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে কটুক্তির অভিযোগে আ’লীগ নেতাকে গণপিটুনি

Share the post
এস.এম.জয়, বগুড়া : বগুড়ার নন্দীগ্রামে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারকে নিয়ে কটুক্তি করার অভিযোগে মামুনুর রশিদ মামুন নামের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনির ঘটনা ঘটেছে। তিনি বিস্ফোরক মামলায় জামিনে জেল থেকে বেরিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (৩ই এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে শহরের নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে মামুনুর রশিদ মামুনকে (৪২) গণপিটুনি দেয় ছাত্র-জনতা। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। মামুন উপজেলার সিধইল গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তার বিরুদ্ধে ওমরপুর হাটে প্রকাশ্যে হত্যাকান্ডের মামলা রয়েছে।
বাসস্ট্যান্ডের দোকানিরা  “Channel 21”  জানান, গত ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারকে নিয়ে কটুক্তি করার অভিযোগে গণপিটুনির শিকার হন মামুন। শেখ হাসিনা দেশে ফিরবে, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হচ্ছে উল্লেখ করে তিনি আওয়ামী লীগ বিরোধীদের দেখে নেওয়ার হুমকি দেন।
জানা গেছে, উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর স্কুলমাঠে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে গত ১৫ই সেপ্টেম্বর দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ মামুন। ২৫শে অক্টোবর সিধইল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। সম্প্রতি জামিন পেয়ে কারামুক্তির পর এলাকায় আসেন মামুন।
নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম “Channel 21” -কে জানান, কাউকে গণপিটুনির তথ্য তাদের কাছে নেই। কোনো অভিযোগও আসেনি। এ- ব্যাপারে তিনি মন্তব্য করতে চাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পৈতৃক ভিটা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন দেশের ১৩তম সিটি কর্পোরেশন “বগুড়া

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি :দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। আগামীকাল ২০শে এপ্রিল সোমবার এক দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা বগুড়ায় আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি নবগঠিত ‘বগুড়া সিটি কর্পোরেশন’-এর শুভ উদ্বোধনসহ জেলার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও […]

বগুড়ায় ড. পিনাকী ভট্টাচার্যের বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি:বগুড়া রাজনৈতিক বিশ্লেষক ও ফ্রান্স প্রবাসী ইউটিউবার ড. পিনাকী ভট্টাচার্যের পারিবারিক বাড়িতে গভীর রাতে আগুন দেওয়ার চেষ্টার মতো এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন তাঁর বাড়িতে এই ন্যাক্কারজনক হামলা চালায়। সৌভাগ্যক্রমে, সময়মতো আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি […]