ব্রাহ্মণবাড়িয়ায় মুক্ত পরিবেশে বিএনপির নেতাকর্মীরা ঈদ উদযাপন করছে: শিপন

Share the post
মোঃ মুনির ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য এবং অরুযাইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের সভাপতি আহসান উদ্দিন খান শিপন বলেছেন, দীর্ঘ প্রায় দেড় যুগ পর এবার ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির নেতাকর্মীরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে পেরেছেন।
তিনি বলেন, “ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শাসনের সময় বিএনপির নেতাকর্মীরা টানা ১৭ বছর নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে প্রাণবন্তভাবে ঈদ উদযাপন করতে পারেননি। তবে এবার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্বৈরাচারমুক্ত পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে সক্ষম হয়েছি।”
ঈদের নামাজ প্রসঙ্গে তিনি আরও বলেন, “নিজ গ্রামে নেতাকর্মীদের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে পেরে আনন্দিত অনুভব করছি। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]