মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে থ্রি হুইলার চলাচলে নিষেধাজ্ঞা

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : ঢাকা-সিলেট মহাসড়কে (নরসিংদী অংশ) শৃঙ্খলা ফেরাতে মহাসড়কে চলাচল নিষিদ্ধ সিএনজি অটো-রিকসা, থ্রি-হুইলার ও অযান্ত্রিক যানবাহনের বিরুদ্ধে নরসিংদী জেলা ট্রাফিক  পুলিশের জনসচেতনতামূলক মাইকিং করা হয়।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়, সাহেপ্রতাব, পাঁচদোনা মোড়, মাধবদী, ইটাখোলা মোড় সহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং কার্যক্রম প্রাথমিক পর্যায়ে শুরু করা হয়। এ জনসচেতনতামূলক প্রচারণা মহাসড়কের বিভিন্ন এলাকায় চলমান থাকবে।
জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশে মহাসড়কে থ্রি হুইলার বন্ধে সড়কের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মহাসড়কে চলাচলরত যানবাহনের মালিক, চালক ও সর্বসাধারণের মহাসড়কে চলাচলের বিষয়ে সচেতনতা মূলক মাইকিং ও মহাসড়কে যাতে থ্রি হুইলার না চলে সে বিষয়েও সবাইকে অবগত করা হয়। তিনি আরও বলেন, সবাইকে মহাসড়কে শৃঙ্খলা মেনে ও সাইড লেন মেনে চলাচলের জন্যে পরামর্শ দেন এবং শৃংখলার ব্যত্যয় হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে যানবাহনের মালিক, চালক ও সর্বসাধারণ সহ সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া মহাসড়কে থ্রি হুইলার বন্ধে জেলা ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জনসচেতনতামূলক মাইকিং, প্রচারণা ও লিফলেট বিতরণকালে জেলা ট্রাফিক পুলিশের উর্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]