দুর্গাপুরে সোহেল খানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

Share the post
নূর আলম,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি:দেশ ও জাতির কল্যাণ কামনায় ঢাকা জজকোর্টের এডভোকেট ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো: সোহেল খানের উদ্যোগে নেত্রকোণার দুর্গাপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুর্গাপুর পৌর শহরের বিরিশিরিতে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এই আয়োজনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সমাজের নানা শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে খেটে খাওয়া সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করে সকলে আনন্দ প্রকাশ করেছেন। আয়োজকের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে উপস্থিত ব্যক্তিবর্গ বলেন,এটি কেবল ইফতার অনুষ্ঠান নয়,এটি পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের উপলক্ষ্য। একে অপরের সাথে দেখা হলো,কুশলাদি বিনিময় হলো – যা সামাজিক ভ্রাতৃত্ববোধ আরো বাড়িয়ে দেয়।
এই ইফতার মাহফিলে উপস্থিত হওয়ায় সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন অনুষ্ঠানের উদ্যোক্তা সোহেল খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]