তালতলীতে যুবলীগ নেতার বিরুদ্ধে মাদ্রাসার ছাত্রীকে প্রেমের কুপ্রস্তাব ও যৌন হয়রানির অভিযোগ।

Share the post
মোঃনাজমুল হাসান (অপু)বরগুনা জেলা প্রতিনিধি:বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও চন্দনতলা আব্দুল গফুর দাখিল মাদ্রাসার কৃষি শিক্ষক বশির জোমাদ্দারের বিরুদ্ধে ওই মাদ্রাসার সাবেক এক ছাত্রীকে প্রেমের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনার বিচার চেয়ে তালতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ছাত্রীর স্বামী।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, মাদ্রাসার কৃষি শিক্ষক বশির জোমাদ্দারের বিরুদ্ধে ওই ছাত্রীকে প্রায় মোবাইলে ফোন করে কুপ্রস্তাব দিতো এবং তাকে টাকা পয়সা ও জামাকাপড় কিনে দেওয়ার প্রলোভন দিতো। বিনিময়ে ওই ছাত্রীকে সে নিজের কামনা বাসনা পূরণ করতে সম্মতি দেওয়ার জন্য প্রস্তাব দিতো।
দীর্ঘদিন মাদ্রাসা শিক্ষকের এমন কর্মকান্ডে উপায় না পেয়ে ওই ছাত্রীর স্বামীকে ঘটনা খুলে বলে। ঘটনা শুনে ভুক্তভোগীর স্বামী সেই সময় বিচার চেয়ে তালতলী থানায় লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগ ওই মাদ্রাসা ছাত্রী লোক লজ্জার ভয়ে ক্যামেরার সামনে ব্রাদার মুখ খুলতে রাজি না তবে তার স্বামী সততা স্বীকার করে মাদ্রাসা শিক্ষকের কঠিন বিচার দাবি করেছেন।
অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক বলেন, আমি তো আমার সাফাই করবই তবে কারিমা আমার কাছে একদিন ফোন দিয়ে বলে মাদ্রাসায় আমার সার্টিফিকেট আসছে   কি স্যার, আর একদিন ফোন দিয়ে বলে আজকের নতুন ভোটারের ছবি তুলবে কি না। আমার সাথে এই দুইবার কথা হয়েছিল।
এ বিষয়ে মাদ্রাসা সুপার অস্বীকার করে বলেন ঐ শিক্ষকের বিরুদ্ধে কোন অভিযোগ নেই। এই মাদ্রাসার ছাত্রী ছিলো। এটা কোথা থেকে কি হয়েছে আমি কিছুই জানিনা।
তালতলী থানার (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন,গতকাল রাত্রে ভুক্তভোগী কারিমা অভিযোগ করেছে,অভিযোগ তদন্ত করার জন্য পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

১৩তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনায় বিপুল সংখ্যক নৌবাহিনীর সদস্য মোতায়েন

Share the post

Share the post সাদেকুর রহমান , বরগুনা:  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় বরগুনায় বাংলাদেশ নৌবাহিনী

ফেরিঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে গেল মোটরসাইকেল: মাঝিদের তৎপরতায় উদ্ধার

Share the post

Share the postসাদেকুর রহমান, বরগুনা: ‎১৪ জানুয়ারি, ২০২৬ তারিখে ​বরগুনার পুরাকাটা-আমতলী ফেরিঘাটে খেয়া পারাপারের সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে স্থানীয় খেয়া মাঝিদের উপস্থিত বুদ্ধি ও তাৎক্ষণিক প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই নদী থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়েছে। ‎​ঘটনার বিবরণ: ‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে আমতলী যাওয়ার উদ্দেশ্যে […]