দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

Share the post
নূর আলম,দুর্গাপুর,নেত্রকোণা:নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় ঐতিহাসিক কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর অডিটোরিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বর্তমান ও সাবেক ছাত্রনেতাসহ ছাত্র-যুব সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক কমরেড ডা. দিবালোক সিংহ। তিনি বলেন, “বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ছাত্র সমাজই দেশের ভবিষ্যৎ। তাদের দায়িত্বশীল ভূমিকা দেশকে এগিয়ে নিতে পারে।”
বিশেষ অতিথি হিসেবে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। ইফতারের পরবর্তী সময়ে বক্তারা ছাত্র রাজনীতির বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতাকর্মী, সাবেক ও বর্তমান ছাত্রনেতারা ছাড়াও দুর্গাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]