নেত্রকোনায় বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনার দুর্গাপুরে বাবার বিরুদ্ধে তার ১৫ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মঙ্গলবার দিবাগত রাতে থানায় মামলা দায়ের করেছেন। জানা যায় অভিযুক্ত আলাল উদ্দিন (৫৫) দুর্গাপুর সদর ইউনিয়নের বাসিন্দা। ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে। এই মামলার এজাহারে ভুক্তভোগীর মা উল্লেখ করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে তাদের ১৫ বছর বয়সী মেয়েকে যৌন হয়রানি করে আসছিলেন। পাঁচ মাস আগে তিনি মেয়ের গলায় ছুরি ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর থেকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার একই কাজ করেন। অভিযুক্ত বাবা মেয়েকে হুমকি দিতেন যে ধর্ষণের কথা কাউকে বললে পরিবারের সবাইকে খুন করে ফেলবেন। ভয়ে মেয়েটি বিষয়টি এতদিন গোপন রাখে।
বিশেষ সূত্রে জানা যায় সম্প্রতি মেয়ের শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায়। গর্ভবতী নারীদের মতো লক্ষণ দেখা যাওয়ায় বাবা তাকে দুর্গাপুরের ফারিহা ডায়াগনোষ্টিক সেন্টারে নিয়ে যান এবং পরীক্ষায় মেয়ের গর্ভে সন্তান থাকার বিষয়টি ধরা পড়ে। এরপর অভিযুক্ত বাবা কৌশলে মেয়েকে ময়মনসিংহের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গিয়ে সকলের অগোচরে গর্ভপাত করান। পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি আবারও বাবা তার মেয়ের সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করলে মেয়েটি বিষয়টি তার বড় বোনকে জানায়। এরপর পরিবারের অন্যান্য সদস্যরা ধর্ষণের ঘটনা জানতে পারেন।
এবিষয়ে ভুক্তভোগী মেয়ের মা অভিযোগ করে বলেন, তার স্বামী রাতে তার সাথেই ঘুমাতেন, কিন্তু মাঝরাতে ঘুম ভাঙলে তিনি তাকে বিছানায় খুঁজে পেতেন না। কয়েক দিন আগে বড় মেয়ের কাছ থেকে তিনি এই ঘটনা জানতে পারেন। তিনি আরও বলেন, এই বিষয়ে কথা বলতে গেলে তার স্বামী তাকে ও মেয়েকে মারধর করেন এবং তিনি এর ন্যায়বিচার চান। উক্ত বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্ত বাবাকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পল্লী চিকিৎসকের দোকানে হামলা, আটক ৩

Share the post

Share the postসাব্বির ইবনে ছিদ্দিক  হাতিয়া প্রতিনিধি :হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনের বেলায় এক হিন্দু পল্লী চিকিৎসকের ফার্মেসিতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।   রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার ওচখালী পুরাতন বাজারে পল্লী চিকিৎসক উৎপল চন্দ্র মজুমদারের রুবেল ফার্মেসিতে এ হামলার ঘটনা ঘটে।   স্থানীয় […]

নোয়াখালীতে ১৪০০ লিটার ডিজেলসহ গ্রেফতার ৪

Share the post

Share the postমোঃ আরিফ হোসেন নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অবৈধভাবে মজুদ করা ১৪০০ লিটার ডিজেলসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি ভাউচার গাড়িও জব্দ করা হয়। শনিবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মহিনউদ্দিন। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে […]