চাঁদপুরের কচুয়ায় পিক-আপ ভ্যানের চাপায় ৫ম শ্রেণীর শিক্ষার্থী নিহত,আহত -১

Share the post

আহসান হাবীব সুমন কচুয়া চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের কচুয়ায়  পিক-আপ ভ্যানের চাপায় প্রাণ গেল মো. রাফি নামে (১১) এক ৫ম শ্রেণীর শিক্ষার্থীর ।

 শনিবার (২২ মার্চ) বিকেলে উপজেলার কাদলা ইউনিয়নের গুলবাহার টু মেঘদাইর সড়কের ইয়াকুব মিজি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

এসময় তাওহীদুল নামে আরেক শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

 

নিহত রাফি কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামের মিজান মাস্টার বাড়ির মকবুল হোসেনের ছেলে।

এ ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক পিক-আপটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে গেছে। পরে পিক-আপ ভ্যানটি কচুয়া থানার পুলিশের কাছে সোপর্দ করে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, পিকআপ গাড়িটি গুলবাহার থেকে মেঘদাইর দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। অপরদিকে রাফি তার বন্ধু তাওহীদুলকে সাইকেলের পিছনে বসিয়ে গুলবাহারের দিকে আসছিল। ইয়াকুব মিজি বাড়ির সামনে আসলে বিপরীত দিক থেকে আসা পিক-আপটি রাফিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাফির মৃত্যু হয়।

 

এবিষয়ে কচুয়া থানার  অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। চালক পালিয়ে গেছে। পিক-আপ ভ্যানটি জব্দ করা হয়েছে। শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

চাঁদপুরের কচুয়ার শিক্ষা ও পরিবেশ উন্নয়নে শিক্ষার্থীদের ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের শিক্ষা উপকরণ বিতরণ 

Share the post

Share the postআহসান হাবীব সুমন কচুয়া চাঁদপুর প্রতিনিধি :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গ্রামীণ শিক্ষা ব্যবস্থা উন্নয়নের অংশ হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় স্কুলের পরিবেশ উন্নয়ন গাছের ছাড়া রোপণ করেছেন, অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক  ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান ।এসময় […]