ভোলায় জিজেইউএস-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Share the post
মোঃ সামিরুজ্জামান প্রতিনিধি- চ্যানেল ২১:ভোলায় নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) ভোলা পৌর কিচেন মার্কেটের ছাদে আয়োজিত এই মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া। স্বাগত বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ ট্রুম্যান। অনুষ্ঠান মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক বাসির হাওলাদার ও মোঃ কবির হোসেন, এবং জিজেইউএস-এর চেয়ারম্যান জাবির হাসনাইন ডিকেন।
এই দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, এবং সঞ্চালনায় করেন পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ মোস্তফা কামাল।
দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শিহাব উদ্দিন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপ-পরিচালক আহসানউল্লাহ।
জিজেইউএস প্রতি বছরই এই ধরনের দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে থাকে, যাতে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ একত্রিত হতে পারেন এবং সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হয়। অনুষ্ঠানে ভোলার বিভিন্ন ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে […]

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post

Share the postমো. সামিরুজ্জামান, প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক […]