Share the post
ফাহাদ সোনারগাঁ প্রতিনিধি-:নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সির টয়লেট থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি টয়লেটের পাইপ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন আক্তার তিথী বলেন, সকালে হাসপাতালের ইমার্জেন্সিতে রোগীদের টয়লেট ব্লক হয়ে গেছে এমন খবর জানতে পেরে পাশে নির্মাণাধীন আরেকটি টয়লেটের পাইপ দিয়ে মেরামত করতে গেলে আমাদের স্টাফরা নবজাতকের মরদেহটি পাইপের ভেতর দেখতে পায়। হাসপাতালের ভেতর থেকে না কি বহিরাগত কেউ ফেলে দিয়ে গেছে- তা এখনো আমরা নিশ্চিত নই। মরদেহটি দেখার সঙ্গে সঙ্গেই থানা পুলিশকে অবগত করলে তারা এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
সোনারগাঁ থানার উপপরিদর্শক নাঈমুল ইসলাম জানান, হাসপাতালের টয়লেটের পাইপের ভেতর একটি অজ্ঞাত নবজাতকের মরদেহ পাওয়া গেছে বলে কর্তৃপক্ষ আমাদের অবগত করে। ঘটনাস্থলে গিয়ে পাইপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ তবে বিস্তারিত এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে অতিরিক্ত  টাকা আদায় এর  অভিযোগ  

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ ও অন্যান্য খাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। জানা যায়, নব্বইয়ের দশকের গোড়ার দিকে নরসিংদী জেলার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি মরহুম কাজী ফজলুল হক নারী শিক্ষার উন্নয়ন, স্বল্প খরচে শিক্ষার সুযোগ এবং […]