আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল পাবিপ্রবি

Share the post
পাবিপ্রবি প্রতিনিধি: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে প্রধান ফটকে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘এক,দুই,তিন,চার, আওয়ামী লীগ তুই বাংলা ছাড়’, ‘দিয়েছি তো রক্ত,আরও দেবো রক্ত’ এমন নানা স্লোগানে মুখরিত করে তোলে পুরো ক্যাম্পাস।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে ধ্বংস করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। বিরোধী দল ও মতকে দমন করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, গুম-খুনের রাজনীতি চালু করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দলীয় দখলদারিত্ব চালিয়ে শিক্ষার্থীদের অধিকার হরণ করেছে।
তারা আরও বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।স্বৈরাচারী আওয়ামী লীগ শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে শিক্ষার্থীদের কণ্ঠ রোধ করেছিল। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দখলদারিত্ব আর অন্যায়ের প্রতিবাদ করলেই হামলা-নির্যাতন চালিয়েছে। আমরা এই আওয়ামী লীগ কে নিষিদ্ধ চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবির সাংবাদিকদের হামলায় জড়িতদের বিচারের দাবিতে পাবিপ্রবি প্রেসক্লাবের মানববন্ধন

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় জড়িতদের বিচার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাব। রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে […]

আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন পাবিপ্রবি ছাত্রদল নেতা

Share the post

Share the postমনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবিপ্রবি প্রতিনিধি :পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মেধাবী ছাত্রনেতা মঞ্জুরুল ইসলামের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়েছে। ঈদের ছুটিতে বাড়ি না ফেরা শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করেন তিনি। […]