ভারতে পাচারকালে নওগাঁ সীমান্তে একটি বিষ্ণু মূর্তি উদ্ধার 

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ:ভারত পাচারের সময় সাদৃশ্য একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (২১মার্চ) নওগাঁ জেলার পোরশা উপজেলার নীতপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় একটি কষ্টিপাথের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) পরিচালক,অধিনায়ক লেঃকর্ণেলঃ মোহাম্মদ আরিফুর ইসলাম মাসুম নির্দেশনায়,উপ-অধিনায়ক মেজর মোঃ সুলতান মাহমুদ নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে। প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। মোঃ সুলতান মাহমুদ শেখ জানান, শুক্রবার রাতে পোরশা থানাধীন সীমন্ত দিয়ে ভারতে কুষ্টি পাথরের বিষ্ণুমূর্তি চোরাচালন হতে পারে গোয়েন্দা তথ্য আসলে নওগাঁ (১৬ বিজিবি) ভারত সীমন্ত পিলারের ৩০০ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে বালাশহিদ নামক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ৬০ কেজি ওজনের ০১টি কষ্টিপাথর সাদৃশ বিষ্ণু মূর্তি ফেলে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত কাওকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এই ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি আরও তারপর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে শনিবার বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০০ জন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাপানিতা ইউনিয়ন কমান্ডার মুসলিম উদ্দিন এবং গীতা পাঠ করেন সন্তস কুমার। শিকারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব […]

নওগাঁর সাংবাদিকদের দেখে মাইকে ঘোষণা দিয়ে তেল দেওয়া বন্ধ করলেন সুমন ফিলিংস 

Share the post

Share the postনওগাঁ প্রতিনিধি:নওগাঁ জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে জ্বালানি তেল বিক্রিতে চরম স্বেচ্ছাচারিতা ও সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে নওগাঁ সদরস্থ ‘সুমন ফিলিং স্টেশন’ কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার (১৮ এপ্রিল) সকালে পাম্পে সাংবাদিকের উপস্থিতিতে মাইকিং করে তেল বিক্রি বন্ধ করে দিয়ে সাধারণ গ্রাহকদের খেপিয়ে তোলার মাধ্যমে এক ভয়াবহ ‘মব’ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায় […]