নওগাঁয় র‍্যাবের অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ :নওগাঁয় পৃথক দুটি অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ ০৬ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‍্যাব-5। শুক্রবার (২১মার্চ) নওগাঁর পত্নীতলা উপজেলার মামুদপুর বাজার এলাকা থেকে ৬৯ কেজি এবং নজিপুর শাখাস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর সামনে থেকে ৫০ কেজি গাঁজাসহ সর্বমোট ১১৯ কেজি গাঁজা ও মাদক বহনকারী একটি প্রাইভেট কার, নগদ অর্থ, মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,নওগাঁর পত্নীতলা উপজেলার কুখ্যাত মাদক সম্রাট মোঃ মাতাব্বর হোসেন,শরিফুল ইসলাম, শ্রী নিতাই চৌধুরী, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রিপন পাল, একই উপজেলার গুমুটিয়ার অপুদেব, ব্রাহ্মণবাড়িয়া জেলার কাজীপাড়া উপজেলার আনন্দ পাল। র‍্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে প্রাইভেটকারের ব্যাক ডালায় এবং কার্টুনের ভিতর অভিনব কায়দায় বহন করে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিল। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যাব-5, সিপিসি-3, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে। প্রেসবিজ্ঞপ্তিতে র‍্যাব জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার পত্নীতলা থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে শনিবার বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০০ জন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাপানিতা ইউনিয়ন কমান্ডার মুসলিম উদ্দিন এবং গীতা পাঠ করেন সন্তস কুমার। শিকারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব […]

নওগাঁর সাংবাদিকদের দেখে মাইকে ঘোষণা দিয়ে তেল দেওয়া বন্ধ করলেন সুমন ফিলিংস 

Share the post

Share the postনওগাঁ প্রতিনিধি:নওগাঁ জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে জ্বালানি তেল বিক্রিতে চরম স্বেচ্ছাচারিতা ও সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে নওগাঁ সদরস্থ ‘সুমন ফিলিং স্টেশন’ কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার (১৮ এপ্রিল) সকালে পাম্পে সাংবাদিকের উপস্থিতিতে মাইকিং করে তেল বিক্রি বন্ধ করে দিয়ে সাধারণ গ্রাহকদের খেপিয়ে তোলার মাধ্যমে এক ভয়াবহ ‘মব’ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায় […]