শ্যামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা : নেত্রকোনার শ্যামগঞ্জ প্রেসক্লাব (শ্যামগঞ্জ- ময়মনসিংহ) উদ্যোগে (২১ মার্চ) শুক্রবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শ্যামগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় “দৈনিক দিনকালের”পূর্বধলা উপজেলা প্রতিনিধি মোঃ আল ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খান শান্তর সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে উপস্থিতি ছিলেন শ্যামগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন খান সুপল্লব,গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা,মনাটি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী  শিক্ষক মোঃ কামরুল ইসলাম মাস্টার,মনাটি দড়ি পাড়া প্রাইমারী স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ আঃ মান্নান মাস্টার।
এছাড়াও উক্ত ইফতার মাহফিলে উপস্হিত ছিলেন  সুশীল সমাজের ব্যক্তিবর্গ,শ্যামগঞ্জ প্রেসক্লাবের সদস্যগণ,বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিক গণ। শ্যামগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন খান সুপল্লব বলেন,সাংবাদিকরা হলো জাতির বিবেক,সাংবাদিকদের কাজ হলো বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা,সাদাকে সাদা আর কালোকে কালো বলা।
গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ শাহজাহান কবির হীরা বলেন, সাংবাদিকতা হলো একটি মহান পেশা, সাংবাদিকের উচিত নিজেদের মধ্যে মতানৈক্য তৈরি না করা সকলে মিলে দেশের স্বার্থে কাজ করা। শ্যামগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মোঃআশিকুজ্জামান আশিক তার বক্তব্যে বলেন,এক ঝাক তরুণ সাংবাদিক নিয়ে আমাদের শ্যামগঞ্জ প্রেসক্লাবের অগ্রযাত্রা। প্রতিনিয়ত আমাদের কলম যোদ্ধারা গৌরীপুর উপজেলা,পূর্বধলা উপজেলা,শ্যামগঞ্জ অঞ্চল সহ নেত্রকোনা, ময়মনসিংহ জেলার খবরা খবর তুলে ধরতেছে। দেশ ও জাতির কল্যাণ কামনা,ও ফিলিস্তিনি জাতির মঙ্গল কল্যাণ কামনা করে দোয়ার মধ্য দিয়ে শ্যামগঞ্জ প্রেসক্লাবের অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

নির্মানের ৫ দিন না যেতেই হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পিচ

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দুর্গাপুর ইউনিয়নের চারিয়া মাসকান্দা থেকে মাকড়াইল বাজার পর্যন্ত নির্মিত হচ্ছে গুরুতপূর্ণ এই সড়কটি। সড়কে অন্যান্য কাজ শেষ হওয়ার পরেই চলমান ছিলো পিচ ঢালাইয়ের কাজ। পাঁচদিন হয় শেষ হয়েছে পিচ ঢালাইয়ের কাজ। এরই মধ্যে হাতের টানেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স¤প্রতি সংস্কার […]