ফিলিস্তিনে- গণহত্যা ও মুসলিম নিপীড়নের প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Share the post
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি :ইজরাইল আমেরিকার গাজা দখলের চক্রান্ত এবং ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২১ মার্চ) হবিগঞ্জের নবীগঞ্জ  উপজেলায় ইসরাইল আমেরিকার গাজা দখলের চক্রান্ত এবং ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে বিরাট এক মিছিল বের হয়। মিছিলটি নবীগঞ্জ কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন বাজার প্রদীক্ষন করে গাজিরটেক পয়েন্ট এসে বিক্ষোভ সমাবেশে এসে মিলিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাদ্দিস ফজলুর রহমান সভাপতিত্বে ও মুফতি ফরহাদুল ইসলাম পরিচালনায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, সফিকুর রহমান সমন্নয়ক,মুফতি আবু ইউসুফ,মুফতি ফরহাদুল ইসলাম,হাবিবুর রহমান, প্রমুখ।
বিশ্বের সকল মুসলিম রাষ্ট্র এক হয়ে ফিলিস্তিনিদের গণহত্যার বিরুদ্ধে ঐক্য জোট হয়ে প্রতিবাদ করতে হবে। ইসরাইল আমেরিকা গাজা দখলের চক্রান্ত এবং ফিলিস্তিনিদের গণহত্যার যে অপকর্ম চালিয়েছে তা রুখে দিতে হবে। আরো বলেন ইজরাইল আমেরিকার যে সমস্ত পণ্য ইসলামী রাষ্ট্রগুলোতে আছে তা বয়কট করতে হবে। ফিলিস্তিনিরা স্বাধীন না হওয়া পর্যন্ত সকল মুসলিম রাষ্ট্রগুলোকে এক হয়ে থাকার আহ্বান জানিয়েছেন।
ফিলিস্তিনিদের জন্য ইসরাইলি আগ্রসন থেকে মুক্তি পাওয়ার জন্য এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে সমাবেশের সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]