ফিলিস্তিনি নৃশংস গণহত্যা ও গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

Share the post

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত: গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর অমানবিক ও বর্বরোচিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন চাঁপাইনবাবগঞ্জের ধর্মপ্রাণ মুসলমানরা।

শুক্রবার জুমার নামাজ শেষে জেলা শহরের শান্তিমোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্বরোড মোড়ে গিয়ে শেষ হয়৷ পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করেন।

একইসঙ্গে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান। এসময় তারা সরকারকে শুধু নিন্দা জানানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্ব দরবারে এ ঘটনার বিরুদ্ধে বিশ্বমত গড়ে তুলতে সহযোগিতা করার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা ইসরায়েল ও ভারতীয় পন্য বয়কটের আহ্বান জানান। এসময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাহিন খান, মুনতাসির বিশ্বাস, তানভীর আহমেদ, রামকৃষ্ণপুর মসজিদের মোয়াজ্জিন আব্দুর রাজ্জাক, কোর্ট জামে মসজিদের ইমাম মো. সুলতান, আরামবাগ মসজিদের খতিব জাহিদ হাসান। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন শ্রেণীপেশার কয়েকশ মুসল্লী অংশগ্রহণ করেন।

এছাড়াও জেলার শিবগঞ্জ, নাচোল ও গোমস্তা পুরে একই সময় একই ধরনের কর্মসূচি পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাঠে সংবাদকর্মীরা, গ্যালারিতে উচ্ছ্বাস—রহনপুরে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে সাংবাদিকদের সম্প্রীতির বন্ধন জোরদার করতে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রহনপুর এ বি স্কুল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ ও নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট (এন.জি.বি) সাংবাদিক ক্রিকেট একাদশ। ম্যাচটি ছিল উৎসবমুখর ও উত্তেজনাপূর্ণ। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে […]

নারীদের ক্যান্সার সচেতনতা বাড়াতে ইউনেস্কোর ক্যাম্পেইন

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশে ক্যান্সার শিক্ষা ও সচেতনতার ঘাটতি চিহ্নিত করা এবং সম্ভাব্য সমাধান বের করতে বিশেষ করে নারীদের মধ্যে বিদ্যমান সামাজিক কলঙ্ক ও নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার লক্ষ্যে শুরু হয়েছে ক্যান্সার সচেতনতা কর্মসূচি। আজ সোমবার ১৫ (সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পল্লিমঙ্গল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে (DYSIN GROUP) এর আয়োজনে […]