নেত্রকোনা মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনা মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের ভিতরে এই কর্মসূচি পালন করেছেন মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ ও জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
এসময় উক্ত প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও জাতীয় নাগরিক পার্টির সংগঠক( উত্তরাঞ্চল) প্রতীম সোহাগ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী সহ জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
উক্ত প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে বক্তারা জানান, ২০১৯ খ্রিষ্টাব্দের ৫০ জন শিক্ষার্থী নিয়ে নেত্রকোনা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয়। এ কলেজের শিক্ষার্থী সংখ্যা অন্তত ৩৭৯ জন। সাত বছরেও এ কলেজের নিজস্ব ক্যাম্পাসের জায়গা নির্ধারণ হয়নি। ফলে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের একটি অংশে কলেজটির শিক্ষা কার্যক্রম চলছে বলে জানান তারা।
জেলার নতুন মেডিক্যাল কলেজ বলে আবাসিক হোস্টেল, শ্রেণিকক্ষ, পাঠাগার, গবেষণাগার সংকটের মতো বিষয়গুলো শিক্ষার্থীরা সীমাবদ্ধতা মেনে নিয়ে অধ্যয়ন করে যাচ্ছেন। তবে যে সংকট তাদের মধ্যে হতাশা তৈরি করছে, তা হচ্ছে বিষয়ভিত্তিক শিক্ষক শূন্যতা ও ক্লিনিক্যাল-শিক্ষার পরিবেশের অভাব। ইতোমধ্যে বর্তমান অন্তর্বর্তী সরকার নেত্রকোনা মেডিক্যাল কলেজসহ দেশের ছয়টি মেডিক্যাল কলেজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]