মাগুরায় শিশু আছিয়ার বাড়িতে খুলনা আঞ্চলিক গার্লস গাইড অ্যাসোসিয়েশন

Share the post
জিল্লুর রহমান সাগর 
মাগুরা প্রতিনিধি 
মাগুরায় শিশু আছিয়ার বাড়িতে সহানুভূতি জানাতে গিয়েছে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকালে সংগঠনের একটি প্রতিনিধি দল আছিয়ার পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেয়। প্রতিনিধি দলটি আছিয়ার পরিবারের খোঁজখবর নেয় এবং মানসিকভাবে তাদের সাহস জোগায়। সেই সাথে পরিবারকে আর্থিক সহযোগীতাও করেন। পাশাপাশি, সংগঠনটি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। সেসময় সংগঠনটির খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিশনার চাঁদ সুলতানা, সেক্রেটারি লায়লা আরজুমান, আঞ্চলিক ট্রেনার নুরুন্নাহার, সদস্য মনোয়ারা বেগম, যশোর জেলা কমিটির সদস্য নাসরীন, মমতাজ বেগম, মাগুরা স্থানীয় ফিরোজা নাসরিন, শ্রীপুর স্থানীয় কমিশনার মোছা. মর্জিনা খাতুনসহ জেলা কমিটি ও স্থানীয় কমিটির নেতৃবৃন্দ।
সম্প্রতি মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। শিশু আছিয়ার উপর ঘটে যাওয়া নির্মম ঘটনার পর তা দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শ্রীপুরে “হাম রুবেলা টিকদান” ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে শ্রীপুর  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের উপস্থিতিতে ৩ বছরের শিশুকে টিকা দেওয়ার মধ্যে দিয়ে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ  উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায়  শ্রীপুর ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের ক/১ সাব ব্লক অস্থায়ী টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী সঞ্চিতা চক্রবর্তী ৩ বছরের […]

পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ দিচ্ছেন তখলপুর মাদ্রাসার সভাপতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষা।  এই পরীক্ষাকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। পরীক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে সরাসরি তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন ও কলম,খাতা,পেনসিল […]