নেত্রকোনায় চিকিৎসার কথা বলে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, কবিরাজ গ্রেফতার

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা :  নেত্রকোনায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় আব্দুল হামিদ (৬৭) নামে কথিত মানবসেবী ও কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।এর আগে গত রোববার দিবাগত মধ্যরাতে নেত্রকোনা পৌরশহরের নেওয়াজনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতার আব্দুল হামিদ জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সিরাজ আলী মুন্সীর ছেলে। তিনি নেত্রকোনা পৌরশহরের নেওয়াজনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, অনলাইনে ঢাক-ঢোল পিটিয়ে নিজেকে মানবসেবী হিসেবে প্রচার করেন আব্দুল হামিদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সেবা সংক্রান্ত একটি পেজও রয়েছে। পাশাপাশি করেন নানান রোগের চিকিৎসা। স্থানীয় লোকজন তাকে মানবসেবী, বৃক্ষপ্রেমী ও কবিরাজ হিসেবেই চেনেন।
পুলিশ জানায়, গত ১০ মার্চ জেলা শহরের জয়নগর এলাকায় বুদ্ধিপ্রতিবন্ধী ওই কিশোরীকে (১৬) কবিরাজি চিকিৎসার কথা বলে ডেকে নিয়ে পরিত্যক্ত একটি ঘরে ধর্ষণ করেন আব্দুল হামিদ। কিশোরী বাসায় গিয়ে ঘটনাটি তার মাকে জানায়। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে গতকাল দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়। পুলিশ আরও জানায়, আব্দুল হামিদ জেলার সব জায়গায় নিজেকে মানবসেবী, বৃক্ষপ্রেমী ও কবিরাজ হিসেবে পরিচয় দিয়ে থাকেন। নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, গ্রেফতার আব্দুল হামিদকে জিজ্ঞাসাবাদ শেষে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]