তারেক রহমানের ঈদ উপহার মাগুরার আলোচিত আছিয়ার বাড়িতে

Share the post
জিল্লুর রহমান সাগর 
মাগুরা প্রতিনিধি
মাগুরার আলোচিত আছিয়ার বাড়িতে সোমবার সকালে তারেক রহমানের ঈদ উপহার পোঁছে দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সাবেক মহিলা এমপি ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বিএনপির সহ-ত্রাণ ও পুনর্বাসন সহ-সম্পাদক  এ্যাড. নেওয়াজ হালিমা আরলী আছিয়ার পরিবারের হাতে এ ঈদ উপহার পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, শ্রীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, মুন্সি রেজাউল করিম, স্থানীয় বিএনপি, মহিলা দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রীর মধ্যে ছিল নতুন পোশাক, খাদ্য ও ঈদ সামগ্রী।
উল্লেখ্য, মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। শিশু আছিয়ার উপর ঘটে যাওয়া নির্মম ঘটনার পর তা দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন তার চিকিৎসাসহ সবকিছুর দায়িত্ব নিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারই প্রেক্ষিতে এ ঈদ উপহার।
বিএনপির ত্রাণ ও পূনর্বাসন সহ-সম্পাদিকা সাবেক এমপি নেওয়াজ হালিমা আরলি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপাসন তারেক রহমান ধর্ষণের ঘটনায় নিহত শিশুটির পরিবারের সাথে আছেন। সব সময় তিনি খোঁজ খবর রাখছেন। পবিত্র ঈদ-উল ফিতরের ঈদ উপহার পাঠিয়েছেন তিনি। শুধু আছিয়া নয় সারা বাংলাদেশে নারী নির্যাতনে ভিকটিম হবে তাদের জন্য আইনি সহায়তা পায় সেজন্যে সেল করে দিয়েছেন। নারীদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তিনি খোঁজ রেখেছেন আছিয়ার মা তিন দিন একটা পোষাক পরে রয়েছে। তা দেখে তিনি মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের মাধ্যমেও ঈদ উপহার পৌঁছে দিয়েছেন। একটু হলেও ভাল কাটবে তাদের ঈদ আনন্দ।
এদিকে সকালে ঢাকা মিরপুরের বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা হোসনে আরা খাতুন আছিয়ার পরিবারকে ঈদ উপহার হিসেবে নতুন কাপড় ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করেছেন। তার পক্ষে মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক আছিয়ার মায়ের হাতে ঈদ উপহার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শ্রীপুরে “হাম রুবেলা টিকদান” ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে শ্রীপুর  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের উপস্থিতিতে ৩ বছরের শিশুকে টিকা দেওয়ার মধ্যে দিয়ে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ  উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায়  শ্রীপুর ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের ক/১ সাব ব্লক অস্থায়ী টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী সঞ্চিতা চক্রবর্তী ৩ বছরের […]

পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ দিচ্ছেন তখলপুর মাদ্রাসার সভাপতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষা।  এই পরীক্ষাকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। পরীক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে সরাসরি তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন ও কলম,খাতা,পেনসিল […]